চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে স্মার্ট এনআইডি সুবিধা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 04, মে 2024
in প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে স্মার্ট এনআইডি সুবিধা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোঃ মোশাররফ হোসেন: কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ভোটার নিবিন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৩ মে স্থানীয় সময় বিকাল ৪ টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।

অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি, এবং রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।

দীর্ঘ প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র এনআইডি করা সম্ভব হয়নি। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হওয়াতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।

Tags: কুয়েতপ্রবাসী বাংলাদেশি
Previous Post

রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলবে

Next Post

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

Next Post
দ্বৈত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ

বিনা অনুমতিতে সার-চালান পাচার, গুদামে ভরা সারের ব্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে সার পাচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT