চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাফনের ১২ দিন পর লাশ উত্তোলন

রবিউল হক রবি by রবিউল হক রবি
1:21 পূর্বাহ্ন 13, জুন 2024
in জনপদ, ফেনী
A A
দাফনের জন্য লাশ উত্তোলনের জন্য শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর দাগনভূঞায় দাফনের ১২ দিন পর আদালতের নির্দেশে আবদুল গফুর ভূঞা নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার (১২ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটস আবদুর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ সময় দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশিম, উপজেলা মেডিকেল অফিসার ডা. আসিফ ইনতেছার, মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া, নিহত গফুরের ছেলে লিয়াকত হোসেন রাজু, রাকিব হোসেন ও রিয়াদ হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১১ জুন) জেলার আলোচিত গফুর মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে লাশটি উত্তোলনের নির্দেশ দেন দাগনভূঞা আমলি আদালত।

জানা যায়, গত ২৯ মে ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের অভিরামপুর এলাকায় ছয়তলা একটি ভবন দখল করতে তাণ্ডব চালায় স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় হামলাকারীরা ভবনটির বিদ্যুৎ, পানি ও গ্যসের লাইন কেটে দেয়। এতে আহত মালিক আবদুল গফুর ভূঞা ১ জুন মারা যাওয়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

পরে গত ৪ জুন নিহতের ছেলে রিয়াদ হোসেন একই উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনসহ ৭ জনের নাম উল্লেখ করে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দাগনভূঞা আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। দাগনভূঞা আমলি আদালতের বিচারক ফারহানা লোকমান মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে আসামিদের গ্রেপ্তারের জন্য দাগনভূঞা থানার ওসিকে নির্দেশ দেন।

উল্লেখ্য, দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকার কাতার প্রবাসী আবদুল গফুর প্রায় ১৫ বছর আগে স্থানীয় পৌর শহরের হাসপাতাল রোডের পলাশ চন্দ্র সাহার কাছ থেকে ৬ শতক জায়গা ক্রয় করেন। ওই জায়গায় ২০১৩ সালে ছয়তলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইকবাল হোসেন ওই ভবনের জমির মালিকানা দাবি করেন। এরপর গফুরকে উচ্ছেদ করে বাড়িটি দখলে নিতে হুমকি-ধামকি দেন চেয়ারম্যান মামুনও।

গত ২৯ মে দুপুরে স্থানীয় উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলাকালে ৪০ থেকে ৫০ জন যুবক ভূঞা ম্যানশনে অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এরপর সবকটি মিটার ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির মোটর খুলে নিয়ে যায়। নিচতলার বাসার বাইরে দরজা আটকিয়ে দ্বিতীয় তলায় গফুর ভূঞার বাসায় হানা দেয়। কিছু বুঝে উঠার আগেই গফুর ভূঞা, তার স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্রবধূ ও দেড় বছর বয়সী নাতনিকে বেদম মারধর করে। এ সময় আসবাবপত্র ভাঙচুর ও তাদের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়।

গফুরের ছেলে লিয়াকত হোসেন রাজু বলেন, আসামীরা প্রকাশ্যে চলাফেরা করছে। আমাদের হুমকি দিচ্ছে মেরে ফেলবেন। প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেও কিছু করেনি। আদালতে মামলা করার পর লাশ উত্তোলন করতে আদেশ দেন। বাবার লাশ চট্টগ্রামে পোস্টমর্টেম করার অনুরোধ করছি। অপরাধীদের সুষ্ঠু বিচার চাই।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম জানান, আদালতের নির্দেশে হত্যা মামলা এফআইআর করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। বুধবার আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: ফেনী দাগনভূঞা
Previous Post

আইসিসির নতুন নিয়মে প্রথম দল হিসেবে শাস্তি পেল যুক্তরাষ্ট্র

Next Post

তুফানের কথা ঘরে ঘরে হবে: মিমির পূর্বাভাস

Next Post
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুফানের কথা ঘরে ঘরে হবে: মিমির পূর্বাভাস

শাকিব খান বাংলায় সিনেমা দেখছেন, বাংলাদেশে সিনেমা প্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশীরাও এখন বাংলা সিনেমা দেখে: শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT