চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লুর জন্মদিনে আসছে ‘পুষ্পা ২’র টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 03, এপ্রিল 2024
in বিনোদন
A A
ফুসপা 2 সিনেমার পোস্টার, অ্যাকশন থ্রিলার, মুক্তির তারিখ ১৫ আগস্ট ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষার প্রহর। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রুল’। তার আগেই নির্মাতাদের তরফে ঘোষণা করা হল আসন্ন ছবিটির টিজার মুক্তির তারিখ।

মঙ্গলবার (২ এপ্রিল) ছবির নির্মাতাদের তরফে পোস্ট করা হয় একটি নতুন পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার পা। সেই সঙ্গে ক্যাপশনে লেখা হয় আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে ছবির টিজার। অর্থাৎ, সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিনের মত বিশেষ দিনেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটির টিজার।

আর টিজার মুক্তির ঘোষণা আসতেই রীতিমত আল্লু ভক্ত-অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কেউ লিখছেন, ‘আর তর সইছে না’। আবার কেউবা লিখছেন, ‘এটা একটা ব্লকবাস্টার হতে চলেছে।’

এর আগে গেল বছর প্রকাশ্যে এসেছিল ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের প্রথম লুক পোস্টার। সেই পোস্টারে অভিনেতাকে শাড়ি পরে, লাল ও নীল রঙের মেকআপ নিয়ে দেখা যায়। এছাড়া তার শরীরে ছিল ভারী ঐতিহ্যবাহী সোনা ও ফুলের গয়না। সঙ্গে ছিল কানে ঝুমকা ও নাকে নাকছাবি, হাতে চুড়ি।

২০২২ সালের শুরুর দিকে ‘পুষ্পা ২’ সিনেমার কিছু অংশের শুটিং করেছিলেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের শেষের দিকে ক্যামেরা ওপেন করেন নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা ২’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা ২’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি! – বলিউড হাঙ্গামা

 

Tags: 'পুষ্পা: দ্য রুল'আল্লু অর্জুনপুষ্পা ২রাশমিকা মান্দানা
Previous Post

হাসি,কান্না,আত্মহত্যা হতে পারে বাইপোলার ডিজঅর্ডার রোগে

Next Post

বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু

Next Post
বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বিষ প্রয়োগের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT