চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তচর হয়ে পর্দা মাতাবেন জুনিয়র এনটিআর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 05, মার্চ 2024
in বিনোদন
A A
নেতিবাচক ভাবনায় একজন যুবক, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি ‘ওয়ার টু’র শুটিং। যেখানে প্রথমবারের মত এক হতে দেখা যাবে হৃতিক রোশন ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে।

‘ওয়ার’ এর প্রথম কিস্তি থেকে এর দ্বিতীয় কিস্তিতে হৃতিকের চরিত্রের ধারণা পাওয়া গেলেও এতদিন অজানা ছিল জুনিয়র এনটিআর চরিত্র সম্পর্কে। তবে এবার জানা গেল ভারতীয় গুপ্তচরের চরিত্রেই আসন্ন ছবিতে দেখা মিলবে জুনিয়র এনটিআরের।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা একচেটিয়াভাবে তাদের একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে, “সালমান খান (টাইগার), হৃতিক রোশন (কবীর) এবং শাহরুখ খান (পাঠান) এর পর এবার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ গুপ্তচর হতে যাচ্ছেন জুনিয়র এনটিআর। তবে ছবির পরিচালক অয়ন মুখার্জি ও প্রযোজক আদিত্য চোপড়া এনটিআরের চরিত্রটিকে অন্য সকল গুপ্তচরের তুলনায় বিশেষ ভাবে পর্দায় উপস্থাপন করবেন বলে জানা গেছে।

ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বৃদ্ধি করতে চিত্রনাট্যে পাঠান এবং টাইগারকেও রাখার কথা ভাবছেন নির্মাতারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। হৃতিককে এই ছবিতে গুপ্তচর ‘কবির’-এর চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটির সিকুয়েল হতে চলেছে ‘ওয়ার টু’। যার পরিচালনা করছেন অয়ন মুখার্জি।

হৃতিক-জুনিয়র এনটিআর ছাড়া ছবিটিতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।- পিঙ্কভিলা

Tags: ওয়ারওয়ার টুজুনিয়র এনটিআরহৃতিক রোশন
Previous Post

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল তারকা জুটি নাফিসা-অনিক

Next Post

সজীব-নীলাদ্রি ঝড়ে বাংলা টিভিকে বিধ্বস্ত করল চ্যানেল আই

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে, খেলোয়াড়রা হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সজীব-নীলাদ্রি ঝড়ে বাংলা টিভিকে বিধ্বস্ত করল চ্যানেল আই

তথ্য প্রতিমন্ত্রীর অনির্ধারিত অনলাইন পোর্টাল নিয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT