চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা ফুটবলারের প্রেমে মজেছেন নোরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 28, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় তারকা ফুটবলারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি! সম্প্রতি এই জনপ্রিয় ফুটবলারের সঙ্গে দেখা যায় তাকে। মূলত এরপর থেকে এ জুটির প্রেমের গুঞ্জন জোরালোভাবে চাউর হয়।

‘আফ্রিকা কাপ অব ন্যাশন-২০২৫’ বা ‘আফকন-২০২৫’ ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটি। কিন্তু কেবলই কি খেলা দেখার টানে নাকি তারচেয়েও বেশি ‍কিছু!

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে নিশ্চিত করেন যে, নোরা ফাতেহি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। আর সেখান থেকেই পর্যবেক্ষকরা নানা সমীকরণ মিলিয়েছেন। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার মরক্কোতে তাদের উপস্থিতি সেই জল্পনাকে আরো উসকে দিয়েছে। দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান, বিশেষ করে নোরা ফাতেহি। কারণ এ অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী।

তবে তারকা ফুটবলারের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। আর এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই আইটেম কন্যা। নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী-নৃত্যশিল্পী।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি। –পিঙ্কভিলা

Tags: নোরা ফাতেহিবলিউড অভিনেত্রী
Previous Post

ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ১১.৭ ডিগ্রিতে

Next Post

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল

Next Post
জামায়াতে ইসলামীসহ ৮ দলের জরুরি সংবাদ সম্মেলন প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দল

পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি হত্যা: হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT