চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে শাহরুখ-ফারাহ জুটির ‘ম্যায় হু না ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
শাহরুখ খান নতুন সিনেমার শুটিং সেটে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান এবং ফারাহ খান একসঙ্গে প্রথম কাজ করেছিলেন ২০০৪ সালে। অ্যাকশন-এন্টারটেইনার সেই ছবির নাম ‘ম্যায় হু না’। ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়। এই ছবির পর থেকে শাহরুখ ও ফারাহ একটি সফল জুটি হিসেবে পরিচিত হন। তাদের প্রতিটি যৌথ প্রকল্পই বাণিজ্যিকভাবে সফল হয়েছে।

সফল এই জুটিকে আবারও নতুন একটি সিনেমা নিয়ে কাজের গুঞ্জন শোনা যাচ্ছে। পিংকভিলার এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, ফারাহ খান এখন ‘ম্যায় হু না ২’ এর জন্য একটি চিত্রনাট্য তৈরি করছেন!

সূত্রের তথ্য অনুযায়ী, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ‘ম্যায় হু না ২’ তৈরির পরিকল্পনা চলছে। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রথম সিনেমা ছিল ‘ম্যায় হু না’। তাই এই ছবির প্রতি তাদের বিশেষ আবেগ জড়িয়ে আছে।

ফারাহ ইতিমধ্যেই ছবিটির জন্য একটি খসড়া প্ল্যান করেছেন। যা শাহরুখ খুব পছন্দ করেছেন বলে জানা গেছে। বর্তমানে ফারাহ সহ-লেখকদের সঙ্গে বসে চিত্রনাট্য তৈরির কাজ করছেন।

এদিকে শাহরুখ জানিয়েছেন, দুর্দান্ত চিত্রনাট্য ছাড়া শুধুমাত্র সিকুয়েল তৈরির পক্ষে নন তিনি। নতুন ছবির গল্প প্রথম কিস্তির চেয়েও শক্তিশালী হলেই কেবল তিনি সিকুয়েল করতে রাজি হবেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ‘ম্যায় হু না ২’ এর চিত্রনাট্যের প্রথম খসড়া শুনবেন শাহরুখ এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

‘ম্যায় হু না’ ছাড়াও শাহরুখ-ফারাহ জুটি ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এ একসঙ্গে কাজ করেছেন। ‘ম্যায় হু না ২’ হবে তাদের চতুর্থ সিনেমা।

এদিকে শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির কাজ করছেন, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।-পিঙ্কভিলা

Tags: বলিউডম্যায় হু নাশাহরুখ খানসিনেমা
Previous Post

শেখ ফজিলাতুন্নেছা হলের নাম ফলক খোলার সময় মই থেকে পড়ে আহত এক শিক্ষার্থী

Next Post

আর্সেনালকে হারিয়ে হালান্ডের ‘বিনয়ী হও’ ফেরালেন গর্ডন

Next Post
নতুন চ্যাম্পিয়নশিপ জেতা নিউক্যাসল খেলোয়াড়ের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালকে হারিয়ে হালান্ডের ‘বিনয়ী হও’ ফেরালেন গর্ডন

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ভাঙচুরের দৃশ্য, লোকজন ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে যা জানালেন অন্তর্বর্তী সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT