চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বছর মুক্তি পাচ্ছে ‘কানতারা ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 26, জুলাই 2024
in বিনোদন
A A
অ্যাডভেঞ্চার সিনেমা 'কানতারা ২' এর পোস্টার, ভারতীয় ঐতিহ্যবাহী দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে মুক্তি পেয়েছিল ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা ‘কানতারা’। গেল বছর যার প্রিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ছবির নির্মাতা ঋষভ শেঠি। এমনকি ছবি শুটিংয়ের কাজও শুরু করেছিলেন তিনি। এবার জানা গেল, আসছে বছরের মাঝামাঝিতেই মুক্তি পাবে ‘কানতারা ২’।

ছবির নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি ও প্রযোজনা সংস্থা ‘হম্বল ফিল্মস’ এর তরফে ২০২৫ সালের মাঝামাঝিতেই ‘কানতারা ২’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যেই নির্মাতা বিভিন্ন লোকেশনের পাশাপাশি স্টুডিওতেও সিনেমাটির অধিকাংশ শুটিং সম্পন্ন করে ফেলেছেন। বাকি আছে আর ১৫-২০ দিনের শুটিং। শিগগির ছবিটির কাজ শেষ হবে। যার পরই এর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। এছাড়াও ছবিটির ভিএফএক্সের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, ‘কানতারা ২’ এর কাহিনী ‘কানতারা’র চেয়ে অনেক বড়। এই গল্পে প্রিকুয়েলসহ পৌরাণিক উপাদানের নানান প্রবর্তনের বিষয় তুলে ধরা হবে বলে সূত্রের খবর। এর আগে ঋষভ শেঠি বলেছিলেন, ‘কানতারায় দর্শক যা দেখেছেন তা আসলে দ্বিতীয় পর্ব। ‘কানতারা ২’ হবে ছবির প্রিকুয়েল, আসল গল্প থাকবে সেখানে।’

এর আগে ছবিটির প্রযোজনা সংস্থা ‘হম্বল ফিল্মস’ তাদের ইউটিউব চ্যানেল থেকে আসন্ন ‘কানতারা ২’ ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। ১ মিনিট ২৩ সেকেন্ডের যে টিজারে দেখা গিয়েছিল ছবির মূল অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠিকে। শুধু তাই নয়, ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যে এর ভিউ ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কানতারা’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘কানতারা’ শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। পরে মালায়লাম, তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল।- পিঙ্কভিলা 

Tags: ‘কানতারা ২’ঋষভ শেঠিকানতারা টুনির্মাতা
Previous Post

মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি-সোমবার: বিটিআরসি

Next Post

জানা গেল প্যারিসে রানিং ট্র্যাক বেগুনি কেন হবে

Next Post
অ্যাথলেট দ্রুত দৌড়ে hurdles পার করছে, স্পোর্টস ইভেন্টের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল প্যারিসে রানিং ট্র্যাক বেগুনি কেন হবে

প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের শরণার্থী অ্যাথলেটরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে ৩৭ জন অংশ নেবেন শরণার্থী পরিচয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT