চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছবি নিয়ে টরন্টোতে ফারুকী, উপস্থিত থাকবেন জাভেদ-শাবানারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 11, আগস্ট 2022
in বিনোদন
A A
ফারুকী ও জাভেদ-শাবানা টরন্টোতে দুই ছবি নিয়ে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোতে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ইফসা) ১১তম আসরের পর্দা উঠছে বৃহস্পতিবার (১১ আগস্ট)। ১১ দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনের শেষ ছবি হিসেবে দর্শক দেখবেন বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

তবে একটি নয়, এই উৎসবে ফারুকীর মুক্তি প্রতীক্ষিত আরেক ছবি ‘শনিবার বিকেল’ ও দেখতে পারবেন উপস্থিত দর্শক।

চ্যানেল আই অনলাইনকে টরেন্টো থেকে এমনটাই জানালেন উৎসবের বেঙ্গলি এফেয়ার্স এর পরিচালক আনোয়ার আজাদ। তিনি বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসবে রূপ নিয়েছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার থেকে ১১ দিনব্যাপী শুরু হতে যাওয়া এই উৎসবের প্রথম দিনে দেখানো হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও রয়েছে পাঞ্জাব ও গুজরাটের দুটি ছবি।

উৎসবে যোগ দিতে এরইমধ্যে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন ফারুকী। বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা ফ্লাইটে আছেন বলে জানান। কানাডা পৌঁছেই বিমান বন্দর থেকে তিনি সরাসরি উৎসবে যোগ দিবেন।

এ বিষয়ে আনোয়ার আজাদ বলেন, বিমান বন্দরে নেমে মোস্তফা সরয়ার ফারুকী সরাসরি উৎসবস্থলে যোগ দিবেন। এভাবেই সিডিউল করা। টরন্টোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) শুরু হবে ‘নো ল্যান্ডস ম্যান’ প্রদর্শনী। এর পর দর্শকের সাথে নির্মাতা যোগ দিবেন প্রশ্নোত্তর পর্বে।

উৎসবের এই কর্তাব্যক্তি জানান, ইতোমধ্যে সাউথ এশিয়ান সিনেমার অনেক গুণী ব্যক্তি উৎসবে উপস্থিত হয়েছেন। ভারতের জাভেদ আখতার, শাবানা আজমি থেকে শুরু করে ‘কিচ্ছা’ খ্যাত নির্মাতা অনুপ সিং পৌঁছে গেছেন। তারাও বাংলা ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ দেখবেন বলে জানান আনোয়ার আজাদ।

এই উৎসবের জন্মলগ্ন থেকেই জড়িত আছেন আনোয়ার আজাদ। বিশ্বব্যাপী বাংলা সিনেমার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। উৎসব শুরুর আগে জানান, বিগত কয়েক বছরে বাংলা ছবি নিয়ে দেশের বাইরের ভিন্ন ভাষাভাষি মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্ব চলচ্চিত্রের উৎসব গুলোতেও নিয়মিত বাংলা ছবির উপস্থিতির কারণেই সবার এই আকর্ষণ।

এবছর বাংলাদেশ থেকে ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও ফারুকীর আরেক আলোচিত ছবি ‘শনিবার বিকেল’ দেখতে পারবেন টরন্টোর দর্শক। এছাড়াও উৎসবে দেখা যাবে গেল বছরের বহুল আলোচিত বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বছর সব মিলিয়ে ১২০টির বেশি সিনেমা (স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র) দেখানো হবে। ১১ দিনব্যাপী ১১ তম আসরে ৪০টির বেশি ইভেন্ট রয়েছে বলেও জানান আনোয়ার আজাদ।

Tags: আনোয়ার আজাদইফসাজাভেদ আখতারটরেন্টোনো ল্যান্ডস ম্যানপাঞ্জাববলিউডভারতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশাবানা আজমিসিনেমা
Previous Post

বেটউইনারের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন সাকিব

Next Post

বিএনপি আগুন সন্ত্রাস শুরু করলে রাজপথে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

Next Post
বিএনপি আগুন সন্ত্রাস শুরু করলে রাজপথে মোকাবেলা করা হবে বলে ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আগুন সন্ত্রাস শুরু করলে রাজপথে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

শিশু ডুবে যাওয়ার সময় পানিতে হাত উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT