চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতবিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in বাংলাদেশ, শিক্ষা
A A
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের এডুকেশন ইউএসএ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের স্নাতক শিক্ষার্থীদের মধ্যে একটি মতবিনিময় বৈঠকের আয়োজন করে। মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুলশানের নতুন ইএমকে সেন্টারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে লিবারেল আর্টস বিষয়ে আমেরিকার সেরা ১০ কলেজের অন্যতম কার্লটন কলেজ থেকে ঢাকায় আসা অর্থনীতির ১৩ শিক্ষার্থী অংশ নেন।

আমেরিকার কার্লটনের শিক্ষার্থীরা বাংলাদেশের স্কলাস্টিকা, আগা খান একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে এবং তারা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার নানান দিক নিয়ে আলোচনা করে। এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকার কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে তা নিয়ে একটি উপস্থাপনা ছিল।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশ’র চেয়েও বেশি বেড়েছে। ২০২৩ ওপেন ডোরস রিপোর্ট এর তথ্যানুসারে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।

দেশজুড়ে এডুকেশনইউএসএ-এর কেন্দ্রগুলোতে বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষায় আবেদনের বিভিন্ন দিক নিয়ে বিনামূল্যে ভার্চুয়াল ও সরাসরি পরামর্শ দেয়া হয়।

এছাড়াও শিক্ষা সংক্রান্ত পরামর্শ বিষয়ক অধিবেশনগুলোতে বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রম, অর্থায়ন/ তহবিল ও বৃত্তির সুযোগ এবং যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত একাডেমিক ও পেশাদার বিনিময় কর্মসূচি সম্পর্কে জানানো হয়।

Tags: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রবাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরদের মতবিনিময়
Previous Post

‘সরকার পতনের যে হুমকি বিএনপি দিচ্ছে তা ফাঁকা বুলি’

Next Post

তফসিলকে স্বাগত জানিয়ে ১০৩১ জন বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

Next Post
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিলকে স্বাগত জানিয়ে ১০৩১ জন বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT