চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফোনের ৪০ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
নোকিয়া মোবাইলের ৪০ বছর উদযাপন, প্রদর্শনী ও প্রচারনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ বছর আগে প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম মোবাইল ফোনের বিক্রি শুরু হয়। গত ৪০ বছরের ইতিহাসে এই মোবাইল ফোনের ডিজাইনে দেখা গেছে নানা ভিন্নতা। সবচেয়ে মজার ব্যাপার হলো, মোবাইল ফোনের আকার বড় থেকে ছোট হয়ে আবার বড় হয়েছে।

প্রথম ফোন

১৯৮৩ সালের ২১ সেপ্টেম্বর  মার্কিন কোম্পানি মটোরোলা বিশ্বের প্রথম মোবাইল ফোন বাজারে ছাড়ার অনুমোদন পায়। ফোনটির নাম ছিল ‘ডায়নাট্যাক ৮০০০এক্স’। ৮০০ গ্রাম ওজনের ফোনটি ১৩ ইঞ্চি লম্বা ছিল। দাম ছিল প্রায় চার হাজার ডলার বা প্রায় সাড়ে চার লাখ টাকা।

একজন বৃদ্ধ ব্যক্তি দুইটি পুরোনো মোবাইল ফোন ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবিতে মটোরোলার সাবেক প্রধান ডিজাইনার রুডি ক্রলোপের ডান হাতে মোবাইলটি দেখা যাচ্ছ।

 

প্রথম স্মার্টফোন

১৯৯৬ সালে ‘নোকিয়া কমিউনিকেটর ৯০০০’ বাজারে এসেছিল। এটিই ছিল প্রথম ফোন যেখানে কম্পিউটারের সব কাজ করা যেত। কারণ তাতে কীবোর্ড ছিল, ছিল ভালো মানের স্ক্রিন। ইমেল করা, ওয়েবসাইট দেখা, লেখা, স্প্রেডশিট ব্যবহার সব করা যেত এই ফোনে।

নোকিয়া মোবাইল ফোনের পুরানো কীবোর্ড ও স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে নোকিয়া।

 

এসএমএস

বর্তমানে আমরা বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকি। একসময় এর একমাত্র উপায় হিসেবে শর্ট মেসেজিং সার্ভিস বা এসএমএস পাঠানো হত। একেকটি এসএমএস পাঠাতে টাকা দিতে হত এবং ১৬০ বর্ণের বেশি লিখা যেত না।

একজন ব্যক্তির হাতে মোবাইল ফোনে জার্মান ভাষায় বার্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকার ছোট

এই শতাব্দীর শুরুতে ছোট আকারের মোবাইল ফোন তৈরির দিকে নজর দিয়েছিল নির্মাতারা। মটোরোলা কোম্পানি এমন ফোন বের করেছিল, যা ব্যবহারের আগে ও পরে ‘ফ্লিপ’ করা যেত। ঐ সময় ডিসপ্লের আকার বড় করার চেষ্টাও করতে দেখা গেছে কোম্পানিগুলোকে।

চারটি পুরোনো মোবাইল ফোনের ছবি, বিভিন্ন মডেল ও ডিজাইন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ
ফ্লিপ ফোন।

 

টাচস্ক্রিন

২০০৭ সালে অ্যাপল প্রথম আইফোন বাজারে নিয়ে আসে। এতে কীবোর্ডের জায়গায় টাচস্ক্রিন এসেছিল, যা ছিল প্রথম ঘটনা। এছাড়া ফোনে একটি মিউজিক লাইব্রেরি ছিল। এরপর থেকেই কমে আসে এমপিথ্রি প্লেয়ারের প্রয়োজনীয়তা।

প্রাচীন ও আধুনিক মোবাইল ফোনের তুলনা দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাকবেরির পতন

একসময় ব্যবসায়ীদের পছন্দের ফোন ছিল ব্ল্যাকবেরি। বলা যায়, এটিই ছিল প্রথম স্মার্টফোন, যা বহুল ব্যবহৃত হয়েছে। কিন্তু টাচস্ক্রিনের যুগ শুরু হওয়ার পর কানাডার ব্ল্যাকবেরি কোম্পানি সেই ট্রেন্ড ধরতে অনেক দেরি করে ফেলে। ফলে এই ফোন আর টিকতে পারেনি।

প্রাচীন ব্ল্যাকবেরি মোবাইল ফোন হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্ল্যাকবেরি ফোন।

 

সবার কাছে ফোন

বিশ্বে অন্তত একটি মোবাইল ফোন থাকা মানুষের সংখ্যা প্রায় ৪৬০ কোটি। চীন ও যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। মোবাইলের কারণে ল্যান্ডলাইন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এখন পথ চেনা, ছবি তোলা, তথ্য ও বিনোদনের জন্য মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।

জনগণের হাতে বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ছবি, মোবাইল প্রযুক্তির বিকাশের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় আকার

মানুষ এখন মোবাইলে ভিডিও দেখতে পছন্দ করে। তাই বড় ডিসপ্লের মোবাইল ফোনের চাহিদা বেড়েছে। ফলে স্মার্টফোনের আকার আবার বড় হচ্ছে।

ধানের জমিতে কৃষকের শ্রম ও কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার ‘ফ্লিপ’ ফোন

মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ও মটোরোলা আবার ফ্লিপ ফোন নিয়ে এসেছে। ফোন ফ্লিপ করে খোলার পর দুই অর্ধের টাচস্ক্রিনের মধ্যে কোনো প্রান্ত বা ‘জয়েন্ট’ দেখা যায় না। অর্থাৎ অতীতের মতো বড় আকারের ফোন ও ফ্লিপ করা যায় এমন ফোন আবার ফিরে আসছে।

ধানের জমিতে কৃষকের শ্রম ও কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

 

সূত্র: ডয়েচ ভেলে

Tags: Mobile Phoneএসএমএসনোকিয়ামোবাইল ফোনস্যামসাং
Previous Post

‘শাহরুখ-তাপসীর রসায়ন জমেনি, রাজত্ব করেছেন ভিকি’, প্রতিক্রিয়া ভক্তদের

Next Post

পলাতক দলও নাকি অসহযোগ আন্দোলন করবে: ওবায়দুল কাদের

Next Post
বৈঠকরত নেতাদের ছবি, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাতক দলও নাকি অসহযোগ আন্দোলন করবে: ওবায়দুল কাদের

রোহিঙ্গা শিবিরের ঝুপড়ি ঘর ও মানুষজনের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT