চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 17, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিবের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। এই প্রসঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে।

আজ (১৭ অক্টোবর) শুক্রবার শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আবহাওয়া প্রতিকূল থাকায় অনুষ্ঠানের সূচনা কয়েক মিনিট দেরিতে হতে পারে।

তিনি আরও বলেন, সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে। ইতিমধ্যে অতিথিদের কেউ কেউ অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। আমরা আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করতে যাচ্ছি।

বহু প্রতীক্ষিত জুলাই সনদ ২০২৫–এর স্বাক্ষর অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে পুরো সংসদ এলাকাজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সরকারি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান চলাকালে নিরাপত্তার অংশ হিসেবে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া নিরাপত্তা রক্ষায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

Tags: জুলাই সনদপ্রেস সচিব
Previous Post

আসামে সেনা শিবিরে সন্ত্রাসীদের হামলা

Next Post

ঈদ পরবর্তী সর্বাধিক প্রেক্ষাগৃহে যে সিনেমা

Next Post
বাংলাদেশি সিনেমার পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি ও শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ পরবর্তী সর্বাধিক প্রেক্ষাগৃহে যে সিনেমা

ভিলা পার্কে নিষিদ্ধ ইসরায়েল সমর্থকদের উপস্থিতি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিলা পার্কে নিষিদ্ধ ইসরায়েল সমর্থকরা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভিন্ন সুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT