চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলাকার মানুষের কাছে আজও তাদের প্রিয় ‘স্যার’

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
7:07 অপরাহ্ন 05, অক্টোবর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, শিক্ষা
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, চোখে চশমা পরা, স্মার্ট ও শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের স্মৃতিচারণায় উঠে এলো এক অন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ বিশ্ব শিক্ষক দিবস। জ্ঞান ও মূল্যবোধের আলো ছড়ানো মানুষ গড়ার কারিগরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর দিন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা পেশায়-শ্রেণিকক্ষে।

তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যিনি রাজনীতির উত্তাল সমুদ্রে থেকেও নিজ এলাকার মানুষের কাছে আজও তাদের প্রিয় ‘স্যার’।

শ্রেণিকক্ষ থেকে রাজনৈতিক মঞ্চে মির্জা ফখরুল

​ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজ, দিনাজপুর সরকারি কলেজ এবং সবশেষে ঠাকুরগাঁও সরকারি কলেজে তিনি অর্থনীতির অধ্যাপক হিসেবে পাঠদান করেছেন। শিক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল কিংবদন্তিতুল্য। তিনি কেবল পাঠ্যবইয়ের নীরস তত্ত্বেই ছাত্রদের সীমাবদ্ধ রাখেননি, ছড়িয়ে দিয়েছেন দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের আলো।

​তবে শিক্ষকতার আগে থেকেই রাজনীতির সঙ্গে তাঁর বন্ধুত্ব। ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসেবে তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
​মূলধারার রাজনীতিতে তাঁর সক্রিয় প্রবেশ ঘটে শিক্ষকতা ছাড়ার পর। ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়ে দলের নীতি-নির্ধারণী পর্যায়ে উঠে আসেন।

তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

​রাজনীতিতে তাঁর শিক্ষক সত্তার ছাপ

মির্জা ফখরুলের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক জীবনকে করেছে সমৃদ্ধ ও ব্যতিক্রমী। তাঁর পরিশীলিত যুক্তিবোধ, মার্জিত বক্তব্য এবং ধৈর্যশীল মানসিকতা তাঁর শিক্ষক সত্তারই প্রতিচ্ছবি।

একজন শিক্ষকের মতোই তিনি মানুষের সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন এবং সমাধানের চেষ্টা করেন।

​তাঁর স্কুলজীবনের বন্ধু এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক সহকর্মী অধ্যাপক মনতোষ কুমার দে স্মৃতিচারণা করে বলেন, ফখরুল দিনাজপুর থেকে ঠাকুরগাঁও সরকারি কলেজে সম্ভবত ১৯৮০ সালের দিকে বদলি হয়ে আসে। তিনি অত্যন্ত জনপ্রিয় ও ছাত্রবান্ধব একজন শিক্ষক ছিলেন। ছাত্ররা তার ক্লাস খুবই মনোযোগ দিয়ে করত। শিক্ষক হিসেবে তিনি যেমন সার্থক, রাজনীতিতেও তেমনই সফল।
​

ছাত্রদের চোখে ‘অনুকরণীয় আদর্শ’

​শিক্ষকতা জীবনে তিনি যে ছাত্রদের মনে কতটা গভীর ছাপ ফেলেছিলেন, তা আজও স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মির্জা ফখরুলের ছাত্র জয়নাল আবেদীন বলেন, “তিনি আমাদের কাছে শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনুকরণীয় আদর্শ। শিক্ষকতা থেকেই তাঁর রাজনীতির পথচলা, আর ছাত্ররাই ছিল তাঁর মূল শক্তি ও অনুপ্রেরণা। এ কারণেই ঠাকুরগাঁওয়ের মানুষ আজও তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করে।”

​আরেক ছাত্র ও পীরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান বলেন, আমার অর্থনীতি বিভাগের সেই গুণী শিক্ষক শুধু জ্ঞানই দেননি। আমার চিন্তার দিগন্তকে প্রসারিত করেছিলেন।

​সালন্দর ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক আফজাল হোসেন জানান, মির্জা ফখরুল আমার স্যার ছিলেন। স্যারের খেলার মাঠে বিচরণ ছিল প্রশংসা যোগ্য। ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানও তাঁর শিক্ষকতা জীবনের কথা উল্লেখ করেন।

​সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শিক্ষক দিবসে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্বের জীবন আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষকের ভূমিকা কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। তাঁরা সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ারও সক্ষমতা রাখেন।

​দিনশেষে, রাজনীতির শত ব্যস্ততা ও বিতর্কের মাঝেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘স্যার’ পরিচয়টিই যেন তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে টিকে আছে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্ব শিক্ষক দিবসমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

বিসিবি নির্বাচন: ‘যারা বয়কট করেছেন, তাদের ব্যক্তিগত ব্যাপার’

Next Post

অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদিপশুর টিকাদান কর্মসূচি শুরু

Next Post
প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশের পশু ও পাখির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদিপশুর টিকাদান কর্মসূচি শুরু

বিশ্বের বৃহত্তম জলবায়ু পুরস্কার ফাইনালিস্টদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু ও পরিবেশ বিষয়ক বিশ্বের বৃহত্তম পুরস্কারের ফাইনালিস্ট ‘ফ্রেন্ডশিপ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT