চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮২ বছর বয়সে সাইকেল চালিয়ে ঘুরছেন দেশের নানা প্রান্তে

শামীম খান by শামীম খান
9:08 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in জনপদ, মাগুরা
A A
82-year-old man cycling on a rural road in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

৮২ বছর বয়সেও বাইসাইকেলযোগে পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল। দেখে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন দর্শনীয় স্থান। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত এখন তোলপাড়।

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামের আবুল হোসেন শেখ।

একটি ছোট ক্যাপ্টেন বাইসাইকেল তার এই ব্যতিক্রমী ভ্রমণের সাক্ষী। এটি নিয়েই তিনি এ পর্যন্ত গিয়েছেন যমুনা ব্রীজ, সিরাজগঞ্জের বেলকুচিতে থাকা বাহেলা মসজিদসহ নানান দর্শনীয় স্থানে। আত্মীয়দের বাড়ি যতদূরেই হোক সাইকেলে যান তিনি। দুবার গেছেন জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায়।

পেশায় তিনি ছিলেন কৃষিজীবী। পরবর্তীকালে জীবিকার প্রয়োজনে চালিয়েছেন ভ্যান। এখন একটি পানের পাইকারী দোকানে এক ধরনের খড় সরবরাহ করে উপার্জিত অর্থে চলে স্ত্রী ও তার সংসার। সারাবছর যে টাকা জমান তা দিয়ে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। স্ত্রীর দাবি মেটাতে তিনি অবশ্য ইতিমধ্যে একবার নিজে ভ্যান চালিয়ে গেছেন যমুনা ব্রীজে।

আবুল হোসেন যাত্রা পথে রাত্রী যাপনের প্রয়োজন হলে মসজিদে আশ্রয় নেন। কোন কোন ক্ষেত্রে থাকেন আত্মীয় বাড়িতে। সর্বশেষ গত ২ জানুয়ারি তিনি সিরাজগঞ্জে গেছেন বাইসাইকেলে। বর্তমানে ৯ সন্তানের জনক আবুল হোসেন। ৪ ছেলের প্রত্যেকের পৃথক সংসার। ৫ মেয়ের সবার বিয়ে হয়ে গেছে।

আবুল হোসেনের এই ব্যতিক্রমী সাইকেল ভ্রমণে খুশি এলাকার মানুষ। এমনকি তার পরিবার। আবুল হোসেনের শেষ ইচ্ছে হজ্ব পালন করা। কিন্তু বয়সসহ নানা কারণে বাইসাইকেলে যাওয়াটাকে অসম্ভব মনে করেন। তিনি এ ব্যাপারে সরকারেরর সহায়তা চান।

Tags: মাগুরাসাইকেল
Previous Post

১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না

Next Post

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না

Next Post
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না, বিএনপি বর্ষের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT