চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ল্যাসিকোয় জিতলেও লিগ বার্সার ‘হাতেই’ থাকবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 05, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তোনিও কন্তে ফুটবল কোচের ছবি, স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। রয়েছে ট্রেবল জয়ের পথে। বিপরীতে ঠিক ততটাই মলিন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর বার্সার কাছে হেরেছে কোপা ডেল রের ফাইনালে। লস ব্লাঙ্কোসরা এখন শুধু টিকে আছে লিগ শিরোপা জয়ের দৌড়ে। তবে সেটাও এখন পর্যন্ত বার্সার হাতেই আছে। বাস্তবতা মেনে নিয়েই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এল ক্ল্যাসিকো জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের আরও কাছে পৌঁছতে চান তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তিন গোলে এগিয়ে গিয়েও কোনোমতে জিতেছে রিয়াল। আর্দা গিলের গতবারের চ‍্যাম্পিয়নদের এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন কাইলিয়ান এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধে পথ হারিয়ে ফেলার দশা হয় তাদের। জাভি রদ্রিগেসের পর উইল সুইডবার্গের গোলে চাপে পড়ে যায় তারা। যদিও শেষপর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে আনচেলত্তির দল।

জয়ে ৩৪ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মাদ্রিদের ক্লাবটি। সমান ম‍্যাচে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা। আগামী রোববার মৌসুমের চতুর্থ ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দল দুটি। জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সার। আর রিয়াল জিতলে কাতালুনিয়ার ক্লাবটির সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনতে পারবে তারা।

তাতেও অবশ্য এগিয়েই থাকবে বার্সা, রিয়ালকে শিরোপা জিততে হলে বাকি সবকটিতে জয় এবং তাকিয়ে থাকতে বার্সার কোনো ম্যাচে হার অথবা ড্রয়ের দিকে। তাই দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ এল ক্ল্যাসিকো।

সেল্টার ভিগোর বিপক্ষে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ক্ল্যাসিকোয় জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে, এটা নির্ধারক। তবে প্রায় নির্ধারক যদিও লিগ এখনও বার্সেলোনার হাতে, কারণ তাদের বিপক্ষে জিতলেও আমরা এক পয়েন্টে পিছিয়ে থাকব। এটা আমাদের জন্য তাই দারুণ সুযোগ। আমাদের হাতে এক সপ্তাহ সময় আছে, ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতির জন্য যে সময় দরকার তা আমাদের আছে।’

‘আত্মবিশ্বাসের সবটুকু দিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে যাব। ওই ম্যাচে বার্সার মাঠে খেলতে পারা এবং লড়তে পারা দারুণ এক ব্যাপার। এক সপ্তাহ আগে কোপা ডেল রেতে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং জেতার খুব কাছেই ছিলাম। ওই ম্যাচের জন্য এমবাপে খুবই গুরুত্বপূর্ণ। তাদের হাই লাইনের (ডিফেন্স) বিপক্ষে তার গতি নির্ণায়ক হতে পারে। সে যত বেশি মাঠে বিচরণ করবে, ততই দলের জন্য ভালো হবে।’

Tags: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার

Next Post

পাকিস্তান-ভারত নিয়ে আজ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

Next Post
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশ্ব শান্তি আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-ভারত নিয়ে আজ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT