আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই নির্বাচনে অংশ নিবে তাই বিএনপি না এলেও নির্বাচন এক তরফা হবে না। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও অপপ্রচার প্রতিহত করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। আর বিদেশীদের নিয়ে এখন মাথা ঘামানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।







