চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২ ঘণ্টায়ও ক্যাম্পাসে ঢুকতে পারেননি রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

এস আই সুমন by এস আই সুমন
4:09 অপরাহ্ন 23, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রদলের লোগো, রাজনৈতিক প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান করছে ছাত্রলীগের একাংশ৷ তারা বলছেন, এ কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে৷ এমন অবস্থায় কমিটি ঘোষণার ৪২ ঘণ্টা পার হলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে গত শনিবার রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ছাত্রলীগের একাংশ নেতাকর্মী৷ পরদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে অবস্থান নেন তারা৷

দফায় দফায় বিক্ষোভ ও শোডাউন দিয়ে নতুন নেতৃত্বকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্রলীগের একাংশ। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেন তারা৷ পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বর্তমান সভাপতির অনুসারীকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়৷ গতকাল মধ্যরাত পর্যন্ত অবস্থানের পর আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাস দখলে নেয় তারা৷

অবস্থানকারী নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি কোনো প্রকার যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে৷ যেখানে একজন এইচএসসি পাস করা ছাত্র, বিএনপি পরিবারের সন্তান ও সনদ জালিয়াতি করে সান্ধ্যকোর্সে ভর্তি হওয়া একজনকে ছাত্রলীগের একটি বড় ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পাশাপাশি বর্তমান সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন তারা৷ এছাড়া নতুন এ কমিটিতে পদ পাওয়া বেশিরভাগ নেতারা বিভিন্ন অভিযোগে বিতর্কিত। ফলে এ কমিটি ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে কমিটি বিলুপ্ত চান তারা৷

নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন বর্তমান কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম ডন, তাওহিদুল ইসলাম দুর্জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ। এ ছাড়া কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি অনিক মাহমুদ বনি।

অবস্থান কর্মসূচি বিষয়ে শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ‘দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে আমরা অবস্থান করছি। এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করবো। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।’

বর্তমান কমিটিকে বিলুপ্তের দাবি জানিয়ে তাওহিদুল ইসলাম দূর্জয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঠিক নেতৃত্ব ধরে রাখতে স্বচ্ছ ইমেজের নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যেই আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি যাতে করে অবাঞ্ছিত নেতৃত্ব ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান অব্যাহত রাখবো। ছাত্রলীগকে সঠিক নেতৃত্ব প্রদান করাই আমাদের লক্ষ্য।’

এ বিষয়ে জানতে সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কয়েকবার কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়৷

Tags: অবস্থান কর্মসূচিরাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
Previous Post

ভারত-পাকিস্তানের রেকর্ড ভাঙল ভারত ম্যাচেই

Next Post

গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান

Next Post
ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান

হামাসের বিরুদ্ধে প্রথমবারের মতো আয়রন স্টিং মর্টার বোমা ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের বিরুদ্ধে প্রথমবারের মতো ‘আয়রন স্টিং’ মর্টার বোমা ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT