চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

'ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া'-তে অংশ নিতে আবেদন আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 10, মে 2026
in বিনোদন
A A
ইউরো সঙ্গীত প্রতিযোগিতা ২০২৬ এর লোগো ও কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংগীতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলছে। ‘বঙ্গ’-এর উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’-এর জন্য ‘ন্যাশনাল সিলেকশন শো’। রবিবার (১০ মে) থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া।

এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত সেরা শিল্পী ও মৌলিক গান ব্যাংককে অনুষ্ঠিতব্য প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে। এই আয়োজনের পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

সংগীত বিশ্বের ‘ওয়ার্ল্ড কাপ’ হিসেবে খ্যাত ইউরোভিশন ১৯৫৬ সালে শুরু হওয়ার পর বর্তমানে বিশ্বের বৃহত্তম লাইভ মিউজিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

এশিয়ার এই নতুন সংস্করণের মাধ্যমে বাংলাদেশের সংগীত শিল্পীদের সামনে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হলো। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের মতো দেশগুলোর সংগীত প্রতিভাদের সাথে একই মঞ্চে লড়াই করবে বাংলাদেশ।

ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় গানের পরিচিতি বাড়াতে এই প্রতিযোগিতা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ‘ন্যাশনাল সিলেকশন শো’ হবে একটি ফ্ল্যাগশিপ প্রাইম-টাইম অনুষ্ঠান, যেখানে বিশ্বমানের স্টেজ প্রোডাকশন ও সরাসরি পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী বৈশ্বিক তারকাকে খুঁজে বের করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, আবেদনের সময়সীমা ১০ মে থেকে ১০ জুন, ২০২৬ পর্যন্ত। এরপর ২১ জুন ১২ জন চূড়ান্ত প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

এই চূড়ান্ত প্রতিযোগীরা জুলাই মাসজুড়ে নিবিড় প্রশিক্ষণ বা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যাবেন এবং ২৩ আগস্ট, ২০২৬ তারিখে একটি লাইভ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন।

সারাদেশ থেকে শিল্পীদের মৌলিক গান জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একক শিল্পী, দ্বৈত বা অনধিক ৬ জনের দল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে (বয়স ন্যূনতম ১৮ বছর)। জমা দেওয়া গানটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ৩ মিনিট।

ইউরোভিশনের ঐতিহ্য অনুযায়ী মূল কণ্ঠশিল্পীকে অবশ্যই সরাসরি বা লাইভ পারফর্ম করতে হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘ভক্সোভেশন’ এবং দেশীয় শীর্ষস্থানীয় মিউজিক পার্টনারদের তত্ত্বাবধানে ফাইনালিস্টদের বিশ্বমানের পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা হবে।

নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল সেরা ১২ জনকে নির্বাচন করবেন। চূড়ান্ত বিজয়ীকে বেছে নেওয়া হবে সাধারণ মানুষের ভোট এবং জুরি বোর্ডের নম্বরের সমন্বয়ে।

ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে ‘জুপ’ দ্বারা চালিত অফিশিয়াল ইউরোভিশন এশিয়া প্ল্যাটফর্মে, যা দর্শকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

বঙ্গ ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোভিশন নিয়ে আসা আমাদের জন্য একটি গর্বের মাইলফলক। এটি কেবল একটি টিভি শো নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের সংগীতের বৈচিত্র্য ও সমৃদ্ধি তুলে ধরার এক বিশাল সুযোগ। আমরা এমন একটি গান খুঁজছি যা বৈশ্বিক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে এবং বিশ্বমঞ্চে আমাদের জাতীয় চেতনাকে প্রতিনিধিত্ব করবে।

ন্যাশনাল সিলেকশন শো-এর বিজয়ী আগামী ১৪ নভেম্বর, ২০২৬-এ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করবে এনটিভি।

আবেদনের নিয়মাবলী ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রতিযোগীরা ভিজিট করুন: https://apply.bongobd.com/।

Tags: বঙ্গ
Previous Post

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

Next Post

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

Next Post
চ্যানেল আই অনলাইন এর ক্রেতারা ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পুতিন ও জেলেনস্কি মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT