চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস কনফারেন্সে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়ন সময়মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

মিলার জানান, এবারের ভোটে ইইউর বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকছে। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এই নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়াও দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাক-প্রস্তুতি দেখে আমি অভিভূত। সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে তা করা হয়েছে।

ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয় তুলে ধরে মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ও পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি খুব বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন।

Tags: ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারইউরোপীয় ইউনিয়নমাইকেল মিলার
Previous Post

অ্যাপলের এআই বিভাগের নতুন ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রহ্মণ্য

Next Post

জনগণকে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবো: ডা. শফিকুর রহমান

Next Post
ডা. শফিকুর রহমানের ছবি, তিনি পেশাদার ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণকে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবো: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজ-রিশাদের বোলিংয়ে ১১৭ রানেই আটকে গেল আইরিশরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT