চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শুল্ক মোকাবিলায় শক্ত পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 02, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিভিন্ন ধরনের গাড়ি ও ট্রাক পার্কিং লটে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবিলায় ‘শক্তিশালী পরিকল্পনার’ কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেয়া হয়েছ।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ইরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে তাহলে তা মোকাবিলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে। তবে তিনি এমন বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেয়ার উপর জোর দেন।

বুধবার (২ এপ্রিল) ইইউ প্রধান জানান, বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলার আশা করেন তিনি। কিন্তু ওয়শিংটনের যে কোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ‘শক্তিশালী পরিকল্পনার’ বিষয়ে বিস্তারিত জানাননি ইইউ প্রধান।

প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন `লিবারেশান ডে’। সেদিন একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে সেই নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা। কিছু বিশেষজ্ঞ বলছেন, ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।

গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের মতে বিদেশি দ্রব্যের উপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে যুক্তরাষ্ট্রের।

অবশ্য এরই মধ্যে ইউরোপের উপর বাণিজ্য শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে রয়েছে ইউরোপে উৎপাদিত গাড়ির উপর ২৫ ভাগ শল্ক আরোপ।

ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট ফন ডের লাইয়েন বলেন, আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে আগামীকালের ঘোষণা সতর্কতার সাথে পর্যালোচনা করব৷ পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে জোটের নেতাদের সাথে আলোচনা করছেন বলেও জানান তিনি।

আলোচনার প্রস্তাব ফন ডেয়ার লাইয়েন এর

শক্তিশালী পদক্ষেপ নেয়া কথা বললেও পরিস্থিতি সামলাতে আলোচনার কথাও জানালেন ইইউ প্রেসিডেন্ট। সংসদে ইইউ কমিশনের প্রধান ফন ডেয়ার লাইয়েন বলেন, আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে সমাধান বের করা।

সেইসাথে তিনি আরো বলেন, “তবে অবশ্যই, যদি প্রয়োজন হয়, আামরা আমাদের স্বার্থ, আমাদের জনগণ এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করব।”

তিনি দাবী করেন, মুখোমুখি এই অবস্থা ইউরোপ তৈরি করেনি। আমরা প্রতিশোমূলক ব্যবস্থা নিতে চাই না। কিন্তু যদি দরকার হয় তাহলে আামাদের একটি শক্ত পরিকল্পনা রয়েছে, আমরা সেটি ব্যবহার করব।

Tags: ইইউইউরোপীয় ইউনিয়নমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রশুল্ক
Previous Post

চট্টগ্রামের জাঙ্গালিয়ায় আবারো দুর্ঘটনা, নিহত ১০

Next Post

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

Next Post
সেনা সদস্য রকেট লঞ্চার ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, কোপা ডেল রে’র ফাইনালে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সোসিয়েদাদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT