চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিলো ইউরোপীয় ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ২১ জানুয়ারি ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এই পদক্ষেপটি ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে পুলিশের দমন-পীড়ন এবং বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার প্রেক্ষিতে নেওয়া হয়েছে।

ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কাজা কালাস এই পদক্ষেপের পেছনে ইইউ’র দৃঢ় অবস্থান তুলে ধরেন, যেখানে তিনি উল্লেখ করেন, ইইউ কখনোই কোন ধরনের দমন-পীড়নকে সহ্য করবে না। যে সরকার তার জনগণকে হত্যা করে, সেই সরকার আসলে নিজেরই ধ্বংস ডেকে আনে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, ইরানে সাম্প্রতিক রক্তপাতের প্রতিবাদে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তেহরান কর্তৃক আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা প্রদর্শিত হয়েছে, তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।

এর মাধ্যমে ইইউ আন্তর্জাতিক মহলে ইরানের শাসক কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করলো, এবং আইআরজিসির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো, যেটি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত।

Tags: ইরান
Previous Post

দুই পক্ষই বিভিন্ন সময় তলেতলে একসাথেই ছিল: তারেক রহমান

Next Post

শেরপুর সদর থানার এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
ছবি: প্রতিনিধি

শেরপুর সদর থানার এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

হামজা এখন বার্সেলোনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT