চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে ইউরো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 25, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিভিন্ন মানের ইউরো ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইউরোপের ১৯ দেশের অভিন্ন মুদ্রা ইউরো। ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। যার ফলে দাম কমছে ইউরোর। অন্যদিকে বিশ্বের প্রধান সব মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে ডলার।

এনডিটিভি এবং দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার জার্মানির পরিসংখ্যান অফিস ইউরোপের বৃহত্তম অর্থনীতির তথ্য প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, গত কয়েক মাসের মধ্যে দেশটির দ্বিতীয় সর্বনিম্ন অর্থনৈতিক মন্দা চলছে।

ছয়টি প্রধান মুদ্রার সূচক অনুযায়ী ডলারের মূল্য বৃদ্ধি পায়। এসকল মূদ্রার বিপরীতে গত ১৭ মার্চে ০.৩ শতাংশ দাম বেড়ে ১০৪ দশমিক ১৬ তে পৌঁছায় ডলারের মূল্য। আর মুদ্রার হিসেবে এটি এখন সর্বোচ্চ।

অন্যদিকে ডলারের বিপরীতে ইউরোর মূল্য কমেছে প্রায় ০.২ শতাংশ, যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাজ্য পাউন্ড বা স্টার্লিং কমেছে ০.১ শতাংশ। আর এটি ৩ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন মূল্যে পৌঁছেছে। এছাড়াও ইয়েনের বিপরীতে প্রতি ডলার ১৩৯ দশমিক ৭০৫ এ পৌঁছেছে, যা নভেম্বরের পর সর্বোচ্চ মূল্য।

জার্মানির পরিসংখ্যান অফিস বলছে, বছরের শুরুতে যখন বেসরকারী খাতের বিনিয়োগ এবং নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়েছিল, তখনই আংশিকভাবে ভোক্তাদের ব্যয় কমিয়েছে। কারণ উচ্চ মূল্যের কারণে পরিবারগুলোকে তাদের ব্যয় কমিয়ে আনতে বাধ্য করেছে। তারা বলছে, ‘বছরের শুরুতে উচ্চ মূল্য বৃদ্ধির ধারাবাহিকতা জার্মান অর্থনীতির জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

পরিসংখ্যান অফিস বলছে, সামগ্রিকভাবে প্রথম ত্রৈমাসিকে গৃহস্থালীর ব্যয় ১.২ শতাংশ কমেছে। ক্রেতারা খাদ্য, পোশাক এবং আসবাবপত্রের উপর কম খরচ করতে বাধ্য হয়েছে। সরকারি ব্যয়ও আগের ত্রৈমাসিকের তুলনায় ৪.৯ শতাংশ কমেছে।

জার্মানির অর্থনীতিবিদ সতর্ক করে বলেছিলেন, ক্রয় ক্ষমতা হ্রাস, দুর্বল শিল্পখাতের আদেশ, ক্রমবর্ধমান সুদের হার, সেইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশগুলোতে বিদেশী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর সবই সম্ভবত সামনের মাসগুলোতে জার্মানির জন্য দুর্বল অর্থনৈতিক কার্যকলাপের দিকে নিয়ে যাবে।

Previous Post

‘দূর্যোগ ঝুঁকি নিরসনে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে’

Next Post

জীবনের কোনো এক পর্যায়ে বার্সায় ফিরতে চান ইনিয়েস্তা

Next Post
Iniesta celebrating in a FC Barcelona jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের কোনো এক পর্যায়ে বার্সায় ফিরতে চান ইনিয়েস্তা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে ‘সেই ভুল’ করতে চায় না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT