চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জিয়াকে হারিয়ে শুভ সূচনা তুরস্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 পূর্বাহ্ন 19, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
তুরস্কের ফুটবল খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তুরস্ক ও জর্জিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে জর্জিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ক।

জার্মানির সিগন্যাল ইদুনা পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তুরস্ক। তুরস্কের হয়ে মার্ট মুডার, আরদা গুলের ও কেরেম আক্তুরকোগলু মিলে তিন গোল করেন। জর্জিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জর্জেস মিকাউটাদজে।

ম্যাচে ৫৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের। ২২টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, জর্জিয়া ১৪টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় তুরস্ক। ২৫ মিনিটে মুডার গোলে এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে সমতায় ফেরে জর্জিয়া। বিরতির আগ পর্যন্ত তুরস্কের সঙ্গে সমানেসমান লড়াই করে গেলেও বিরতির পর সেটি ধরে রাখতে পারেনি তারা।

৬৫ মিনিটে আরদা গুলেরের গোলে ব্যবধান ২-০ করে তুরস্ক। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জালের দেখা পায়নি জর্জিয়া। ৯০ মিনিটের পর যোগ করার সময়ে আরো একটি গোল করে ব্যবধান ৩-১তে নিয়ে যায় তুরস্ক।

গ্রুপ এফ এর প্রথম ম্যাচে শেষপর্যন্ত জর্জিয়াকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরস্ক। রাতের আরেক ম্যাচে একই গ্রুপে রোনালদোর পর্তুগাল মাঠে নামবে চেক রিপাবলিকের বিপক্ষে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু ম্যাচ।

Tags: ইউরো-২০২৪জর্জিয়াতুরস্কলিড স্পোর্টস
Previous Post

সিনেমা হলে ঝড় তুলছে “তুফান”

Next Post

আচরণবিধি ভাঙায় তানজিমের শাস্তি

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বল হাতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

আচরণবিধি ভাঙায় তানজিমের শাস্তি

ঢাকায় ফিরছে ঈদে ঘরমুখো মানুষ, ভিড় ও যানজটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদানন্দ শেষে ঢাকায় ফিরছে মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT