চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পেনাল্টি মিস, কস্তা ঝলকে কোয়ার্টারে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 পূর্বাহ্ন 02, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো পেনাল্টি শট দিচ্ছেন, গোলরক্ষক ডাইভ করে বল আটকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডয়েচে ব্যাংক পার্কে মহাকাব্য রচনা করেছেন ডিয়েগো কস্তা। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগিজদের প্রায় রুখেই দিয়েছিল স্লোভেনিয়া। রোনালদো পেনাল্টি মিস, গোল শূন্য সমতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত ডিয়েগো কস্তা। গোলবারের নিচে দাঁড়িয়ে স্লোভেনিয়াকে পরাস্ত করে পর্তুগালকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে।

স্লোভেনিয়ার পরপর তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন কস্তা। তিনটি স্পট কিক নিয়ে তিনটিতেই গোল আদায় করে নেয় পর্তুগিজ বাহিনী। আর তাতেই ফলাফল নির্ধারণ হয়ে যায়। টাইব্রেকারে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।

ম্যাচজুড়েই ছিল টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দুদলই। আক্রমণ-প্রতি আক্রমণে ৯০ মিনিট শেষ হয়ে যায় গোল শূন্য সমতায়। খেলা অতিরিক্ত সময় গড়ালে পর্তুগিজদের সামনে সুযোগ আসে।

১০৩ মিনিটে ডি বক্সে ফাউল করে বসেন ভনজা ড্রকুসিস। পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিকে ক্রিস্টিয়ানোর রোনালদোর শট ডান দিকে ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওবলাক। গোল বঞ্চিত হয় পর্তুগিজ বাহিনী। পরের মিনিটেই রেফারির সাথে তর্ক করে লাল কার্ড দেখেন স্লোভেনিয়া কোচ।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল না করতে পারায় খেলার ভাগ্য নির্ধারণী হয়েছে টাইব্রেকারে। প্রথমে স্লোভেনিয়া শট নিতে আসে। জোসিপ লিচিচকে ডানদিকে ঝাপিয়ে প্রতিহত করেন কস্তা।

পর্তুগালের হয়ে প্রথম শটটি নিতে আসেন রোনালদো। আগের ভুল আর এবার করেননি কিংবদন্তি ফরোয়ার্ড। বাঁ দিক দিয়ে বল পাঠান জালে। পরের দুটি স্পট কিকও বাঁ দিকে ঝাপিয়ে ঠেকিয়ে দেন কস্তা। পর্তুগালের হয়ে স্পট কিক নিতে আসা ব্রুনো ফের্নান্দেস ও বের্নাদো সিলভা নিজেদের কাজটা ঠিকঠাক মত করেন। জয়োল্লাসে ভাসে।

আগামী ৬ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় কোয়ার্টারে পর্তুগিজরা মুখোমুখি হবে ফ্রান্সের।

Tags: ইউরো-২০২৪টাইব্রেকারপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

হিজবুল্লাহর ভয়ংকর হামলা, ঘায়েল ইসরায়েলের ১৮ সেনা!

Next Post

বাংলা ব্যান্ডের নামে এইচএসসি প্রশ্নপত্রের কোড

Next Post
বাংলা ব্যান্ডের নামে এইচএসসি প্রশ্নপত্রের কোডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ব্যান্ডের নামে এইচএসসি প্রশ্নপত্রের কোড

বাংলাদেশ ক্রিকেটাররা ব্যর্থ, ডাম্বুলার হার. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়-মোস্তাফিজ ব্যর্থ, ডাম্বুলার হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT