চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোয়েশিয়াকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইতালি

জয় পেল স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 পূর্বাহ্ন 25, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইতালি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময় শেষের পর তখন গড়িয়েছে আরও আট মিনিট। নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ইতালি তখনই পেয়ে যায় গোলের দেখা। জয়ের সুবাস পেতে থাকা ক্রোয়েশিয়াকে স্তব্ধ করে দিয়ে ১-১ গোলের ড্রয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের টিকিট কাটল বর্তমান চ্যাম্পিয়নরা। আরেক খেলায় আলবেনিয়ার বিপক্ষে একমাত্র গোলে জিতেছে আগেই শেষ ষোলোয় জায়গা করে নেয়া স্পেন।

বি-গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট পাওয়া স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ইতালি। মাত্র ২ পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ক্রোয়েশিয়া। টেবিলের তলানিতে থেকে বিদায় নেয়া আলবেনিয়ার পয়েন্ট ১।

লেইপজিগ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ডি বক্সের ভেতর ডেভিড ফ্রেতেসির হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৪ মিনিটে লুকা মদ্রিচের স্পটকিক ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা। পরের মিনিটেই অবশ্য বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করে ক্রোয়েশিয়াকে লিড পাইয়ে দেন মদ্রিচ।

ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের অষ্টম মিনিটে রিকার্ডো ক্যালাফিওরির অ্যাসিস্টে বল নিয়ে মাত্তিয়া জাকাগ্নি ডানপায়ের শটে বল জালে জড়ান। হার এড়িয়ে নকআউটপর্বে পা দেয় আজ্জুরিরা।

এদিকে, ডুসেলডর্ফ অ্যারেনায় আরেক ম্যাচের ১৩ মিনিটে ফেররান তরেসের নিশানাভেদে আলবেনিয়াকে ১-০ গোলে হারায় স্পেন।

Tags: আলবেনিয়াইউরো-২০২৪ইতালিক্রোয়েশিয়ালিড স্পোর্টসস্পেন
Previous Post

তাসকিন-সৌম্যকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশ

Next Post

ওপেনিং জুটিতে আফগানিস্তানের পঞ্চাশ

Next Post
অ্যাঞ্জেলো ম্যাথিউসের ডাইভিং ক্যাচ, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং জুটিতে আফগানিস্তানের পঞ্চাশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT