চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরিকসেনের স্মৃতি মনে করালেন ভার্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 24, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ম্যাচে খেলোয়াড়রা স্মৃতি স্মরণে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপে গত আসরে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। অজ্ঞান হয়ে পড়ে থাকা ডেনিশ তারকার চারদিকে সতীর্থরা ঘিরে রেখে কান্নায় ভেঙে পড়েন, কাপড় দিয়ে চারদিক ঢেকে রাখা হয়। মেডিকেল স্টাফদের প্রাথমিক চিকিৎসা শেষে নানা শঙ্কা-আশঙ্কার মাঝে হাসপাতালে নেয়া হয়। সেই এরিকসেনের স্মৃতি যেন ফিরিয়ে আনলেন হাঙ্গেরির স্ট্রাইকার বার্নাবাস ভার্গা। বর্তমানে হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

স্টুটগার্ট অ্যারেনায় রোববার রাতে এ-গ্রুপের ম্যাচে ৬৮ মিনিট তখন। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানের সঙ্গে ভার্গার সংঘর্ষ হয়। এ সময় ভার্গা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকায় হাঙ্গেরির ফুটবলাররা তাকে ঘিরে রাখেন। কাপড় দিয়ে চারদিক ঢেকে দেয়া হয়।

হাঙ্গেরির অধিনায়ক এবং লিভারপুল মিডফিল্ডার সোবোসজলাই মেডিকেল স্টাফদের সাথে স্ট্রেচার টেনে তাকে মাঠের বাইরে নিয়ে যান। এরপর ২৯ বর্ষী ফুটবলারকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়, যেখানে তার অপারেশনের সম্ভাবনা রয়েছে।

এক্স হ্যান্ডলে হাঙ্গেরি ফুটবল ফেডারেশন লিখেছে, বার্নাবাস ভার্গার অবস্থা স্থিতিশীল। হাঙ্গেরি জাতীয় দলের খেলোয়াড় বর্তমানে স্টুটগার্টের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মুখের বেশ কিছু হাড় ভেঙেছে এবং গুরুতর আঘাতে ভুগছেন। তিনি হাসপাতালে রাত কাটাবেন।

ম্যাচ শেষে হাঙ্গেরির কোচ মার্কো রসি বলেছেন, আমি খেলোয়াড়দের থেকে যা শুনেছি তা হল বার্নির সেই মুহূর্তে জ্ঞান ছিল না। সবাই তার অবস্থা নিয়ে সত্যিই চিন্তিত ছিল। ডাক্তাররা একটু দেরিতে আসাটা চিন্তার কারণ ছিল। বুঝতে পারছি, এটা বিপজ্জনক পরিস্থিতি ছিল।

সৌভাগ্যক্রমে এখন বলতে পারছি বার্নি কোনো ধরনের ঝুঁকির মধ্যে নেই। সম্ভবত, আগামী ঘণ্টার মধ্যে তার অপারেশন করা হবে। কারণ তার হাড় ভেঙেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে সুস্থ আছে। নিশ্চিতভাবে যদি আমরা প্রতিযোগিতায় টিকে থাকি, তবে সে আর দলের অংশ থাকবে না।

যোগ করা সময়ের দশম মিনিটে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করে হাঙ্গেরিকে জয় এনে দেন কেভিন কসোবোথ। নাটকীয় জয়ের পর ভার্গার জার্সি নিয়ে পুরো দল উদযাপন করে।

Tags: ইউরো-২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ডহাঙ্গেরি
Previous Post

পুলিশ অ্যাসোসিয়েশনের চিঠি ‘গণমাধ্যমের জন্য হুমকি’: সম্পাদক পরিষদ

Next Post

সোনাক্ষী-জাহিরের রিসেপশনে ‘ঘটক’ সালমান

Next Post
সোনাক্ষী-জাহিরের রিসেপশনে সালমান উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষী-জাহিরের রিসেপশনে ‘ঘটক’ সালমান

নদীর পানি কমে ভাঙনের মুখে তিস্তা নদীর তীরে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি কমেছে, বেড়েছে তীব্র ভাঙন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT