চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর ২৪ দল চূড়ান্ত, কে কোন গ্রুপে জেনে নিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 27, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ইউরো ২০২৪ এর ট্রফি প্রদর্শনী, জার্মানি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে জর্জিয়া। ওয়েলসকে কাঁদিয়ে টাইব্রেকারে শেষ হাসি হেসেছে রবার্ট লেভান্ডোভস্কির পোল্যান্ড। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে আইসল্যান্ডের বিপক্ষে জিতে ইউরোর টিকিট কেটেছে যুদ্ধপীড়িত ইউক্রেন। আর তাতেই নিশ্চিত হয়ে গেল টুর্নামেন্টের ২৪ দলের তালিকা চূড়ান্ত হয়েছে।

ঘরের মাঠ বরিস পাইচাদজে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্লে-অফ ফাইনালে গ্রিসের বিপক্ষে ১০ জনের দল নিয়েও গ্রিসের সঙ্গে লড়ে যায় স্বাগতিকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষের পর টাইব্রেকার ৪-২ ব্যবধানে জিতে যায় জর্জিয়া। ইউরোর চূড়ান্ত পর্বে জর্জিয়া খেলবে ‘এফ’ গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলবে।

কার্ডিফে আরেক প্লে-অফ ফাইনালে ওয়েলসের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে পোল্যান্ড। এই ম্যাচও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছিল। পোল্যান্ড খেলবে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সঙ্গে খেলবে।

যুদ্ধপীড়িত হওয়ায় পোল্যান্ডের মাঠে হোম ম্যাচ খেলা ইউক্রেন প্রথমার্ধে আইসল্যান্ডের বিপক্ষে এক গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে ইউরোর মূলপর্বে যাওয়া ইউক্রেন ‘ই’ গ্রুপে সঙ্গী হিসেবে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়াকে পেয়েছে।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ১৪ জুলাই।

ইউরো চ্যাম্পিয়নশিপে কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ : জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।
গ্রুপ ‘বি’: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া।
গ্রুপ ‘সি’: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড।
গ্রুপ ‘ডি’: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স।
গ্রুপ ‘ই’: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন।
গ্রুপ ‘এফ’: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র।

Tags: ইউরো-২০২৪গ্রুপজার্মানিলিড স্পোর্টস
Previous Post

বউদের ভারতীয় শাড়িগুলো পুড়িয়ে দিলে বুঝব সত্যিকারের বর্জন: প্রধানমন্ত্রী

Next Post

বাঙালির উপর আক্রমণকারীদের একজন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের উপর আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির উপর আক্রমণকারীদের একজন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অসংক্রামক রোগ মোকাবেলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT