চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর মূলপর্বের টিকিট কেটে ফেলেছে এই ২০ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর ইউরোপের মহাদেশীয় ফুটবল আসর ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট কেটে ফেলেছে ২০ দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ালিফাই করেছে। প্লে-অফ রাউন্ড উতরে আসবে তিনটি দল, স্বাগতিক হিসেবে খেলবে জার্মানি।

২৪ দলের আসরের জন্য দশ গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নিয়েছে ৫৩ দল। ‘এ’ গ্রুপ থেকে ৭ জয় ও এক হারে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে ইউরোতে খেলা নিশ্চিত করেছে স্পেন। গ্রুপ রানার্সআপ স্কটল্যান্ড পাঁচ জয়, দুই ড্র ও এক হারে ১৭ পয়েন্ট পেয়েছে।

‘বি’ গ্রুপ থেকে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে ইউরোয় যাচ্ছে ফ্রান্স। ছয় জয় ও দুই হারে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে মূলপর্বে পা দিয়েছে নেদারল্যান্ডস।

আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইউরোতে খেলবে ইংল্যান্ড। চার জয়, দুই হার ও দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে খেলার ছাড়পত্র পেয়েছে ইতালি।

তুরস্ক আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্র ও এক পরাজয়ে ১৭ পয়েন্ট তুলে ‘ডি’ গ্রুপে সবার উপরে থেকে ইউরোতে খেলবে। পাঁচ জয়, এক ড্র ও দুই হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে মূলপর্বে গেছে ক্রোয়েশিয়া।

আলবেনিয়া ও চেক প্রজাতন্ত্র আট খেলায় চার জয়, তিন ড্র ও এক পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে ইউরোর মূলপর্বে গেছে। গোল ব্যবধানে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আলবেনিয়া, গ্রুপ রানার্সআপ চেক প্রজাতন্ত্র।

‘এফ’ গ্রুপে আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে ইউরোতে গেছে বেলজিয়াম। ছয় জয়, এক ড্র ও দুই পরাজয়ে ১৯ পয়েন্টে গ্রুপ রানার্সআপ হয়ে অংশ নিচ্ছে অস্ট্রিয়া।

হাঙ্গেরি আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট পেয়ে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোতে খেলবে। টেবিলের দুইয়ে থেকে মূলপর্বে গেছে চার জয়, দুই ড্র ও দুই হারে ১৪ পয়েন্ট পাওয়া সার্বিয়া।

ডেনমার্ক ‘এইচ’ গ্রুপের সেরা দল হয়ে ইউরোতে খেলবে। ১০ ম্যাচে ৭ জয়, এক ড্র ও দুই হারে ডেনিশদের পয়েন্ট ২২। সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে আসরে খেলবে স্লোভেনিয়া।

দশ ম্যাচে ৬ জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট পাওয়া রোমানিয়া ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে আগামী ইউরোয়। চার জয়, পাঁচ ড্র ও এক হারে ১৭ পয়েন্ট তুলে সুইজারল্যান্ড গ্রুপ রানার্সআপ হয়ে কেটেছে আসরের টিকিট।

বাছাইপর্বে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ইউরোতে পা দিয়েছে পর্তুগাল। দশ ম্যাচের সবকটি জিতে ৩০ পয়েন্ট তুলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অবধারিতভাবে হয়েছে ‘জে’ গ্রুপে চ্যাম্পিয়ন। সাত জয়, এক ড্র ও দুই হারে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ইউরোতে অংশ নিচ্ছে স্লোভাকিয়া।

প্লে-অফে খেলার সুযোগ পাওয়া ১২ দল হল- পোল্যান্ড, ওয়েলস, এস্তোনিয়া, ইসরায়েল, বসনিয়া ও হার্জেগোভিনা, জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবার্গ, ইউক্রেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড।

বাছাইপর্বের প্লে-অফে হবে ছয়টি সেমিফাইনাল। আগামী বৃহস্পতিবার খেলাগুলোর ড্র হবে। আগামী বছরের ২১ মার্চ মাঠে গড়াবে প্লে-অফের প্লে-অফ সেমিফাইনাল।

সেমিফাইনালের বিজয়ী ছয় দল পরে তিনটি ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। বিজয়ী তিনটি দল ইউরোতে খেলবে। ২০২৪ সালের ২৬ মার্চ হবে প্লে-অফের ফাইনাল।

Tags: ইউরো ২০২৪ বাছাইইউরো-২০২৪জার্মানিপ্লে-অফলিড স্পোর্টস
Previous Post

জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে: নির্বাচন কমিশনার

Next Post

যেসব কারণে অভিনয়কে পেশা হিসেবে স্বীকৃতি চান মিশা

Next Post
অভিনেতা মিশা পুতুলের সঙ্গে সাক্ষাৎকারে, পেশাগত স্বীকৃতি চান. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে অভিনয়কে পেশা হিসেবে স্বীকৃতি চান মিশা

জার্মান ফুটবল কোচ নাগেলসম্যান মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির টানা হারে দুর্ভোগে নাগেলসম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT