চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমির রেফারি ম্যাচ-ফিক্সিংয়ে নিষিদ্ধ ছিলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 09, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
সেমিফাইনাল ম্যাচের রেফারি, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার মঞ্চের আগে শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে মাঠের লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে রেফারি। ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ফেলিক্স জাওয়েয়ার ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ ছিলেন।

২০০৪ সালে মে মাসে দুই জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেন অ্যামেচার ও ভুপাটার এসভির খেলায় ঘটেছিল সেই ফিক্সিংকাণ্ড। ভুপাটার এসভির পক্ষে কাজ করার জন্য আরেক অফিসিয়াল রবার্ট হোয়েজারের থেকে ৩০০ ইউরো ঘুষ নিয়েছিলেন জাওয়েয়ার। ২০০৫ সালের এক তদন্তের পর তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিতর্কিত সেই ম্যাচ অফিসিয়ালের সততা নিয়ে আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন জুড বেলিংহাম। ২০২১ সালে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ৩-২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ার পর সাক্ষাৎকারে সেই ঘটনা উল্লেখ করেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।

সেসময় ডর্টমুন্ডের হয়ে খেলা বেলিংহাম বলেছিলেন, ‘আপনি খেলায় নেয়া অনেক সিদ্ধান্ত দেখতে পারেন। আপনি এমন একজন রেফারিকে দায়িত্ব দেন, যিনি আগে ম্যাচ ফিক্সিং করেছেন। জার্মানির (বুন্দেসলিগা) সবচেয়ে বড় খেলায় আপনি কী আশা করতে পারেন?’

ম্যাচটি নিয়ে ডর্টমুন্ডের অভিযোগ ছিল, তাদেরকে একটি পেনাল্টি দেয়া হয়নি। উল্টো তাদের বিপক্ষে বায়ার্নকে একটি পেনাল্টি দেয়া হয়েছিল। পরবর্তীতে বেলিংহামকে মন্তব্যের জন্য ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়।

চলতি ইউরোর দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩-০ গোলে জয়ের ম্যাচে দায়িত্ব পালন করেছেন জাওয়েয়ার। তাকে সেমিফাইনালে নিয়োগ দেয়ার বিষয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অভিমত জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাচের আগেরদিন সোমবার সংবাদ সম্মেলনে ফিক্সিংকাণ্ডে জড়িত রেফারির থাকাটা অস্বস্তিকর নয় বলে জানিয়ে দেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুক শ। এসবের মাঝে কোনো ষড়যন্ত্র আছে- এমন চিন্তাভাবনাও করছেন না।

‘উয়েফা যাকে রেফারি হিসেবে বেছে নেবে, তাকে আমাদের সম্মান করতে হবে। এতে আমাদের মনোভাবের কোনো পরিবর্তন হবে না। আমরা শুধু ম্যাচে মনোনিবেশ করছি।’

Tags: ইউরো-২০২৪ইংল্যান্ডনেদারল্যান্ডসফিক্সিংরেফারিলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

ইউক্রেনের শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৭

Next Post

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্বগ্রহণ

Next Post
নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্ব গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্বগ্রহণ

একজন বাবা তার দুই সন্তানকে আদর করছেন, সবাই পাঞ্জাবি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'মা কই?' সন্তানদের কঠিন প্রশ্নের মুখে করণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT