চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঘটনের শিকার পর্তুগাল, নকআউটে তুরস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 পূর্বাহ্ন 27, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল-তুরস্ক ফুটবল ম্যাচে এক খেলোয়াড় গোলের জন্য উদগ্রীব, অন্যরা প্রতিরোধে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় অঘটনের শিকার হল পর্তুগাল। আসরে প্রথমবারের মতো খেলতে আসা জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরে বসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অপরদিকে, রেকর্ড ১৮ কার্ডের ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে তুরস্ক।

এফ-গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া পর্তুগাল টেবিল টপার হয়েই শেষ ষোলোতে খেলবে। তুরস্ক ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে হয়েছে গ্রুপ রানার্সআপ। ৪ পয়েন্ট পাওয়া জর্জিয়া টিকিয়ে রেখেছে পরের রাউন্ডে যাওয়ার আশা। আসর থেকে বাদ পড়া চেক রিপাবলিকের ঝুলিতে এক পয়েন্ট।

অ্যারেনা আউফশাল্কে বুধবার রাতে ফিফা র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই জর্জিয়ার এগিয়ে যায়। জর্জেস মিকাউটাদজের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন খভিচা কভারতসখেলিয়া।

পর্তুগিজদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ পিছিয়ে থাকা দলটি বিরতির পর আবারো জালের দেখা পায়। ডি বক্সের ভেতর অ্যান্টনিও সিলভা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৭ মিনিটে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জেস মিকাউতাদজে।

তুরস্কের ফুটবল দল বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্সপার্কস্টেডিয়নে আরেক খেলায় রেফারিকে বারবার পকেট থেকে বের করতে হয়েছে কার্ড। ১৬টি হলুদ ও দুই লাল কার্ডের ম্যাচে দল নিয়ে জয়ের মুখ দেখে তুরস্ক।

৫১ মিনিটের মাথায় হাকান চালহানোগ্লুর গোলে তুরস্ক লিড পায়। চেক রিপাবলিক ৬৬ মিনিটে টমাস সোসেকের নিশানাভেদে সমতায় ফেরে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে অ্যান্টোনিন বারাক লাল কার্ড দেখলে তুরস্ক ১০ জনের দলে পরিণত হয়। তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে সেঙ্ক তোসুন জয়সূচক গোলটি করেন।

বাজেভাবে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় যোগ করা সময়ের অষ্টম মিনিটে চেক রিপাবলিকের টমাস চোরি লাল কার্ড দেখেন। খানিক পরই রেফারি শেষ বাঁশি বাজান।

Tags: ইউরো-২০২৪চেক রিপাবলিকজর্জিয়াতুরস্কপর্তুগাললিড স্পোর্টস
Previous Post

বেলজিয়ামকে রুখেও ইউক্রেনের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন রোমানিয়া

Next Post

সেমিতে ৫৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান

Next Post
আফগানিস্তানের ক্রিকেটাররা ব্যাটিংয়ে ব্যর্থ, বাংলাদেশি ক্রিকেটাররা খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ৫৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে আফগানদের তিন বিব্রতকর রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT