চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেবে ইইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 23, অক্টোবর 2025
in আন্তর্জাতিক
A A
ইউক্রেনের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ঋণ দেবে ইইউ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ১৪০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে এই বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মস্কো।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইইউ’র ভবিষ্যৎ সদস্য হিসেবে স্বাগত জানিয়ে বলেন, ২০২৬ ও ২০২৭ সালে কিয়েভের অর্থায়নের প্রয়োজন মেটাতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ হওয়া সম্পদ থেকে আয় ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, এই উদ্যোগে বিস্তৃত সমর্থন রয়েছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপোও আশা প্রকাশ করেছেন, ইউরোপীয় কমিশন দ্রুত একটি কার্যকর প্রস্তাব দেবে যাতে আগামী বছর থেকেই তহবিল ব্যবহার করা যায়।

তবে বেলজিয়াম, যেখানে ইউরোক্লিয়ার সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাশিয়ার প্রায় ২২৫ বিলিয়ন ডলার সম্পদ জব্দ রয়েছে, এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভার সাংবাদিকদের বলেন, আমি এখনও সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি দেখিনি। আমাদের শর্ত পূরণ না হলে আমরা এই সিদ্ধান্ত থামিয়ে দেব।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জও বেলজিয়ামের উদ্বেগের প্রতি সহমর্মিতা জানালেও বলেন, আমরা এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেব।

ইইউ পররাষ্ট্র নীতিবিষয়ক প্রতিনিধি কাজা ক্যালাস জানান, বেলজিয়ামের চাওয়া আইনি নিশ্চয়তা দেওয়ার জন্য ইইউ একটি কাঠামো তৈরি করবে।

এদিকে ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তাদের বছরের শেষের আগে এই অর্থ প্রয়োজন এবং ব্যয়ের স্বাধীনতা চায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সিদ্ধান্তকে চুরির সমান বলে উল্লেখ করে “কঠোর প্রতিক্রিয়া”র হুঁশিয়ারি দিয়েছেন।

ব্রাসেলস সম্মেলনে জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইইউকে নতুন জ্বালানি-সংক্রান্ত নিষেধাজ্ঞার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর প্রথমবার রাশিয়ার তেল কোম্পানি লুকওইল ও রোসনেফটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

বৃহস্পতিবার ইইউও রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যা রাশিয়ার ব্যাংক, ক্রিপ্টো এক্সচেঞ্জ, ভারত ও চীনের কিছু প্রতিষ্ঠানকেও লক্ষ্য করবে।

নিষেধাজ্ঞায় রাশিয়ার শ্যাডো ফ্লিট নামের ট্যাংকারগুলোকে কালো তালিকাভুক্ত করা হবে এবং রুশ কূটনীতিকদের ইউরোপে ভ্রমণ সীমিত করা হবে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্লোভাকিয়া ছিল চুক্তির শেষ বাধা। রাশিয়ার ঘনিষ্ঠ নেতা রবার্ট ফিকো উচ্চ জ্বালানি মূল্যের উদ্বেগ ও গাড়ি শিল্পের সুরক্ষার নিশ্চয়তা চেয়েছিলেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন নিষেধাজ্ঞাকে “যুদ্ধ ঘোষণা” হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্প এখন “ইউরোপের উন্মাদদের সঙ্গে” যোগ দিয়েছেন।

মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতির জন্য অত্যন্ত কষ্টকর হবে এবং তেল রপ্তানির ওপর বড় আঘাত হানবে।

যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোকে ২১ নভেম্বরের মধ্যে রুশ তেল কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের সময়সীমা দিয়েছে। ভারতীয় পরিশোধনাগারগুলোও রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

Tags: ইইউইউক্রেনইউরোপীয় ইউনিয়নরাশিয়া
Previous Post

সৌম্য-সাইফের উদ্বোধনী জুটি ১৭৬, বাংলাদেশ ২৯৬

Next Post

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে কবে রায় হবে, ১৩ নভেম্বর জানাবে ট্রাইব্যুনাল

Next Post
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা সংক্রান্ত সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে কবে রায় হবে, ১৩ নভেম্বর জানাবে ট্রাইব্যুনাল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকরত রাশিয়ার তেল কোম্পানির প্রতিনিধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT