চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 19, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইউরোপীয় ইউনিয়নের পতাকা বহনকারী ফ্ল্যাগপোস্ট ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কয়েক দফা বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে অল্প পরিসরে পর্যবেক্ষক পাঠানোর। আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে ইইউ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইসিতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।

প্রধান নির্বাচন কমিশনারকেও একটি চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এরআগে ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইসিকে জানিয়েছিল যে তারা আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে না। বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা-সমালোচনা তৈরি করেছিল।

অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। গত ১৮ এবং ১৪ সালের নির্বাচনে সার্কভুক্ত কয়েকটি দেশের পর্যবেক্ষক আসলেও নির্বাচন পর্যবেক্ষণে আসেনি মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য।

Tags: ইউরোপীয় ইউনিয়নদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন পর্যবেক্ষক
Previous Post

ইসরায়েল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Next Post

সাকিবকে ছাড়িয়ে গেলেন রোহিত

Next Post
রোহিত শর্মা ক্রিকেট খেলছেন, বাংলাদেশি দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ছাড়িয়ে গেলেন রোহিত

অ্যাশেজ ক্রিকেটে স্টোকসের ফিরে আসার সম্ভাব্য দিন ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরার দিনক্ষণ জানালেন স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT