চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সীমান্তে নিরাপত্তা জোরদার, অভিবাসন প্রতিরোধের জন্য কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিরাগত সীমান্ত আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

আজ (৪ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই পরিস্থিতিতে সংকট নিয়ে আলোচনা করতে আজই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসবেন।

সেউতায় অনুপ্রবেশকারীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার ৫০০ জন অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। এর আগে প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার অভিবাসী ফিরে যেতে পারেন বলে ধারণা করা হয়েছিল। সীমান্তে প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্পেনের সীমান্ত অংশে অন্তত ৭২ জন এবং মরক্কোর সীমান্তে আরও ১১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে লেখা এক চিঠিতে সংকট মোকাবেলায় তার দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করেছে যে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলো আরও শক্তিশালী করতে হবে। উরোপের বহিরাগত সীমান্ত সুরক্ষা সব সদস্য দেশের যৌথ দায়িত্ব। তিনি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দৃশ্যমান প্রতিবন্ধকতা ব্যবহারের আহ্বান জানান।

তবে এসব পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, বেশিরভাগ ইউরোপীয় দেশ স্পেনের প্রতি সংহতি প্রকাশ করলেও কয়েকটি সরকার ভুয়া তথ্য, রাজনৈতিক স্বার্থ কিংবা ভুল ধারণার ভিত্তিতে স্পেনের সমালোচনা করছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, সেউতা শেনজেন এলাকার অন্তর্ভুক্ত নয়।

অবৈধ অভিবাসন মোকাবেলায় সমন্বিত ইউরোপীয় উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে উরসুলা ফন ডার লিয়েন পাঁচটি ক্ষেত্রে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে; সহযোগী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে অভিবাসন প্রতিরোধ, বহিরাগত সীমান্ত আরও শক্তিশালী করা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর করা, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কার্যকর করা।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, মানব পাচারকারী চক্র দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের সুযোগ নিচ্ছে। ওই রায়ের ফলে সমুদ্রপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সরকারি ক্ষমতা সীমিত হয়েছে।

Tags: অভিবাসনইউরোপীয় ইউনিয়ন
Previous Post

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

Next Post

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো, কেন্দ্রীয় ব্যাংকের অফিসের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

নেইমার ফুটবল খেলোয়াড়ের ছবি, ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT