চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানলো বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের ইউরোপীয় ইউনিয়ন দূতদের সঙ্গে সাক্ষাৎ, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

আজ রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। এরপর প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি।

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে আমীর খসরু বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নির্বাচন। কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কী? সংস্কারের ব্যাপরে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কী? এসব ব্যাপারে রাষ্ট্রদূত মাইকেল মিলার আমাদের কাছে জানতে চেয়েছেন। মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথে এগিয়ে যেতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি।

সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে, কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারব সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। সেগুলোর ব্যাপারে সময় নেয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, যেসব সংস্কারের ব্যাপারে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে। তাদের কর্মসূচি নিয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে, তর্ক হবে-বিতর্ক হবে এবং পাস করা হবে।

বাংলাদেশের অর্থনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলেছি, আগামী দিনে দেশের অর্থনীতিকে গর্তের ভেতর থেকে তুলে আনতে বিএনপি ইতিমধ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই সরকারের সময় যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই বিএনপি সমর্থন করবে।

ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বিনিয়োগকারীদের স্বাগত জানায়।

Tags: ইইউ রাষ্ট্রদূতবিএনপি
Previous Post

হলিউডের সিনেমাকে যেভাবে ছাড়িয়ে গেলেন শাহরুখ ও তার ছেলেরা

Next Post

লিটন-তানজিদের সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে ঢাকার ২৫৪

Next Post
ঢাকার ক্রিকেটাররা ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-তানজিদের সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে ঢাকার ২৫৪

একটি ডলার নোটের মধ্যে অর্থনৈতিক লেনদেনের জন্য ব্যবহৃত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ৭৪০ মিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT