চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে ঠেকাতে জ্বালানি তেলের দাম নির্ধারণে সম্মত জি-৭ ও ইইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 03, ডিসেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সমুদ্রের তেল উত্তোলন প্ল্যাটফর্মের ছবি, যেখানে ক্রেন ও নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের অর্থের যোগান বাধাগ্রস্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি তেলের দামের সীমা ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবকাঠামোর ওপর আরও হামলা ‘অনিবার্য’ ছিল।

তেলের দামের এ সীমা সোমবার থেকে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের ওপর ইইউ’র নিষেধাজ্ঞার সাথে কার্যকর হবে। এর আগে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭ গ্রুপ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রাজনৈতিক পর্যায়ে এ ব্যাপারে আলোচনা করা হয়।

এমন নিষেধাজ্ঞার ফলে ইইউ’তে ট্যাঙ্কার জাহাজোর মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেলের চালান ঠেকাবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার জ্বালানি তেলের দুই-তৃতীয়াংশ আমদানি করে থাকে। এতে রাশিয়া মোটামুটিভাবে কয়েক বিলিয়ন ইউরো থেকে বঞ্চিত হবে।

জি-৭ গ্রুপের এক বিবৃতিতে বলা হয়, জি-৭ ও অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নের সাথে সামঞ্জস্য রেখে সমুদ্রজাত রাশিয়ার অপরিশোধিত তেলের দামের সীমা সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে।

জি-৭ জানায়, তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনমূলক যুদ্ধ থেকে দেশটিকে লাভবান হওয়া থেকে বিরত রাখতে, বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে এবং রাশিয়ার এমন যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রসারকে হ্রাস করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছে।

হোয়াইট হাউস এ চুক্তিকে ‘স্বাগত সংবাদ’ হিসেবে বর্ণনা করে বলেছে, রাশিয়ার তেলের দামের এমন সর্বোচ্চ সীমা নির্ধারণ ক্রেমলিনের যুদ্ধে অর্থায়নে পুতিনের ক্ষমতাকে সীমিত করতে সহায়তা করবে।

Tags: জ্বালানি তেল
Previous Post

প্রথমবার সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকার শীর্ষে নারী নির্মাতার ছবি

Next Post

হিন্দি ছবি এলে আপত্তি নেই, তবে…

Next Post
বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছবি এলে আপত্তি নেই, তবে…

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবসের স্মারক অনুষ্ঠানে তিন ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT