চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিরিয়ালে মুগ্ধ দর্শক, প্রতিদিন চাইছেন ‘একটি পর্ব’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in বিনোদন
A A
দুজন নারী বন্ধুত্বের মুহূর্ত, হাসি ও আলিঙ্গন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনূভুতি টানাপড়েন নিয়ে নির্মিত নতুন সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ প্রচারে এসেছে। চ্যানেল আই টিভি ও সিনেমাওয়ালা’র ইউটিউবে মাত্র দুই পর্ব প্রচারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই সিরিয়াল।

দর্শক নতুন পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, এমন মন্তব্য জানাচ্ছেন ইউটিউবের কমেন্ট বক্সে। কেউ কেউ লিখছেন, প্রতিদিন একটি করে পর্ব দেয়া হোক, আবার কেউ লিখছেন, অসাধারণ ফ্যামিলি গল্পের নাটক।

শাকিল নামে একজন লিখেছেন, সিরিয়ালটা এখনকার সময়ে ফ্যামেলির সবাই একসাথে দেখা যায়, কোনো অশ্লীলতা নেই।

নির্বাচনী প্রচারণার সময় দুই ব্যক্তি রাস্তার পাশে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ রহিম মোল্লা লিখেছেন, বাবা কিংবা ফুফুকে দেখলে পরিবারের সন্তানরা সালাম দিচ্ছে এটা বাংলাদেশের নাটকের অন্যতম সুন্দর দিক। আরিফুল ইসলাম লিখেছেন, এই সিরিয়ালের গুরুত্বপূর্ব ভালো দিক হচ্ছে পরিবারের সবার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা। এককথায় দারুণ।

এমন শতশত প্রশংসনীয় মন্তব্য চোখে পড়ছে। তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানী সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদি সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত কিন্তু কপি নয়।

পরিবারের গল্প নিয়ে নাটক নির্মাণে ব্যাপক সুনাম নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। তার নির্মিত সর্বশেষ দর্শক নন্দিত সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। এবার তিনি পরিবার নিয়ে অন্য গল্পে বানালেন ‘এটা আমাদেরই গল্প’। তবে নির্মাতা জানালেন, এদেশে ‘প্রোপ্রার ওয়েতে’ সিরিয়াল নির্মাণের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট সংকট। তার ভাষ্য, চ্যানেলগুলো যে বাজেট দেয় সেটা প্রয়োজনের তুলনায় সীমিত।

একজন তরুণী প্রেমের সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ ”স্পন্সর কোম্পানিগুলোকে জানালে তারা কী টাইপের সিরিয়াল হবে সেটার ডিটেলস জানতে চায়। বেশ কিছু সিরিয়াল দেখে আমাদের মত করে বানানোর উদ্যোগ নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই কনসেপ্টে আড়াই বছর আগে ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলাম। ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

দুটি মানুষ টেবিলের পাশে বসে আলোচনা করছে, ক্যাফে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।

সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারগানডিকন নূরদীপা খন্দকারনাটকনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
Previous Post

‘ভোটকে এত ভয় পাচ্ছ কেন?’-জামায়াতকে মির্জা ফখরুলের প্রশ্ন

Next Post

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিলের রায় ২০ নভেম্বর

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো সহ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিলের রায় ২০ নভেম্বর

বাংলাদেশের রাজনৈতিক আলোচনা ও গণভোট নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার উদ্যোগ নিলে গণভোট নিয়ে আলোচনা হতে পারে বলছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT