চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসলামী সমাজ কায়েম জনআকাঙ্ক্ষায় পরিণত হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 12, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
ইসলামী সমাজের উন্নয়ন নিয়ে আলোচনা ও বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ কুষ্টিয়াবাসীদের মতবিনিময় সভায় মোঃ মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা- ১৩ আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মো. মোবারক হোসাইন বলেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উজ্জীবিত।

রোববার ১২ অক্টোবর, রাজধানী ঢাকার শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুষ্টিয়াবাসী ও জামায়াত মনোনীত কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা কুষ্টিয়া অঞ্চলে সবক’টি সংসদীয় আসনে জয়লাভ করব ইনশাআল্লাহ।”

জনাব মো. মোবারক হোসাইন বলেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কুষ্টিয়ার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত সবাই বিজয়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এডভোকেট মো. রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর জনাব মো. আবুল হাশেম। আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের প্রার্থী জনাব মোঃ বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী জনাব মোঃ আব্দুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী জনাব মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী জনাব মো. আফজাল হোসাইনসহ ঢাকাস্থ জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বলেন, আমরা কুষ্টিয়ার বেশিরভাগ আসনেই বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা’র ৮ম বার্ষিক অ্যাওয়ার্ড

Next Post

এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল রংপুর

Next Post
রংপুরের ক্রিকেটাররা টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিএলে টানা দ্বিতীয় শিরোপা জিতল রংপুর

আফগানিস্তানে যুদ্ধের সময় ধোঁয়া ও বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দাবি আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT