চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে ‘এশা মার্ডার’, রহস্যের গহিনে হাঁটবেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in বিনোদন
A A
দুটি নারী চরিত্রের দৃঢ় দৃষ্টিতে বন্দুক হাতে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিয়ত দেশে খুনের ঘটনা ঘটছে। সব খুন খুন হলেও সব খুনের গল্প এক হয়না। আবার সব খুনের গল্পে সিনেমা হয়না।

শত শত খুনের ঘটনা থেকে তেমনই এক ব্যক্তিক্রমী খুনের গল্প এসেছে চৌকস পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এ।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরি বাঁধন। তাদের অভিনীত ‘এশা মার্ডার’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আজহায়।

আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে ‘এশা মার্ডার’ সিনেমার গল্প। পরিচালক সানী সানোয়ার আগেই বলেছেন, কেসটি আমি সমাধান করেছিলাম, কিন্তু বেগ পেতে হয়েছিল। কর্ম জীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদঘাটন করলেও এই ঘটনাটি বিশেষভাবে নাড়া দেয়।

২০১৮ থেকে ২০২৩ পাঁচ বছর সময় নিয়ে চিত্রনাট্য প্রস্তুত করেছেন নির্মাতা। এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

এশা নামেই এ ছবিতে অভিনয় করবেন পূজা ক্রুজ, যিনি ২০১৮ সালে ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন। পরে অভিনয় শিখতে থিয়েটারে যুক্ত ছিলেন।

পূজা বলেন, ভালো সিনেমা এবং গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এই সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে জেনে মনে হয়েছে আমি এই কাজটির অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, এ সিনেমার মাধ্যমে বেস্ট অব দ্য বেস্ট মার্কস পাবো।

বর্তমানে ডাবিং চলছে। আসন্ন ঈদুল আযহায় ছবিটি মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমা সংশ্লিষ্ঠরা জানান, এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। খুনের রহস্যের মধ্যেও ভরপুর বিনোদন থাকবে, থাকবে একাধিক গান।

Tags: আজমেরী বাঁধনআনিসুলএজাজ আহমেদএশা মার্ডার: কর্মফলনিবির আদনান নাহিদপূজা ক্রুজমাজনুন মিজানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশরীফ সিরাজশহিদুজ্জামান সেলিমসানী সানোয়ারসুমিত সেনগুপ্ত
Previous Post

প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি

Next Post

স্পেনে বিদ্যুৎবিভ্রাট: বার্সা-ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে তো?

Next Post
বার্সা ও ইন্টার মিলিতভাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে বিদ্যুৎবিভ্রাট: বার্সা-ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে তো?

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, জাতীয় পতাকা ও শ্রমিক দিবসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT