গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে সাঘাটা উপজেলায় অনেক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সবকিছু হারিয়ে স্কুল ঘরে ঠাঁই নিয়েছেন অনেকে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী কাজ করলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে, স্থায়ী কাজের দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।







