চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরদোয়ানের নতুন মন্ত্রিসভা ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 04, জুন 2023
in আন্তর্জাতিক
A A
তুরস্কের নতুন মন্ত্রিসভা ঘোষণা, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। শনিবার তৃতীয়বারের মত তুরস্কের রাষ্ট্রপতির শপথ নিয়েছেন তিনি। নতুন মেয়াদে স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া তার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান।

আঠার সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার (যিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল) এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি।

এছাড়া অন্যদের মধ্যে পরিবার ও সমাজসেবা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি, যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা (যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন)।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিমসেক ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেসময় তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এখন তার মূল ভূমিকা হতে পারে বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কমিয়ে আনা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসা।

এর আগে, ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪.৮৮ শতাংশ ভোট। দেশটির নিয়মানুযায়ী কোনো পক্ষই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট হয়। ২৮ মে এ ভোটে ৫২.১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন এরদোয়ান। অন্যদিকে কিলিচদারোগলু পেয়েছেন ৪৭.৮৮ শতাংশ ভোট।

Tags: এরদোয়ানতুরস্কতুরস্কের প্রেসিডেন্টনতুন মন্ত্রিসভামন্ত্রিসভা
Previous Post

মিশর সীমান্তে তিন ইসরায়েলি সৈন্য নিহত

Next Post

প্যারিসে এ মৌসুম আমি উপভোগ করেছি: মেসি

Next Post
ফুটবল তারকা মেসি প্যারিসে এ মৌসুম উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে এ মৌসুম আমি উপভোগ করেছি: মেসি

ওড়িশায় রেল দুর্ঘটনা: আহতরা হাসপাতালে স্থানান্তরিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওড়িশায় রেল দুর্ঘটনা: এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT