চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির শিরোপা জেতা ‘প্রায় অসম্ভব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 06, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা ফুটবল ম্যাচের সময় স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিনে রয়েছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুল ও দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে কেবল তিন ও এক পয়েন্টে পিছিয়ে পেপ গার্দিওলার দল। সামনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ থাকলেও আপাতত প্রিমিয়ার লিগের দিকেই স্পেনিয়ার্ড কোচের পূর্ণ মনোযোগ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলে টানা চতুর্থবার লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যেতে চান গার্দিওলা।

প্রতিপক্ষের মাঠে শনিবার বিকেলে ক্রিস্টাল প্যালেসকে হারাতে না পারলে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে বলেই মনে করেন ম্যানসিটি কোচ। বলেছেন, ‘এই ম্যাচটা আমাদের জিততেই হবে। এই মুহূর্তে আমরা তৃতীয় স্থানে আছি। তবে প্রিমিয়ার লিগের শীর্ষ থেকে খুব বেশি দূরে নয়। এই ম্যাচে পয়েন্ট হারালে শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ের আগে গার্দিওলার কাছে প্রিমিয়ার লিগের গুরুত্বই এখন সবচেয়ে বেশি।

‘প্রিমিয়ার লিগে আমরা যদি ১৮ পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে থাকতাম, তাহলে হয়তো চোখ মাদ্রিদের দিকে থাকতো। কিন্তু ব্যাপারটি তেমনটা নয়। দশ বা নয় মাস ধরে প্রিমিয়ার লিগে লড়াই করছি। এখন কেন আমি প্যালেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিভ্রান্ত হবো। যেখানে শিরোপা আমাদের খুব কাছাকাছি। তাই এই মুহূর্তে মাদ্রিদের ম্যাচ দেখার জন্য আমার খুব বেশি সময় নেই।’

গত ছয় মৌসুমে পাঁচবার শিরোপা লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি। এরমধ্যে টানা তিনবার জয়ের পর গার্দিওলার স্বপ্ন এবার চতুর্থ শিরোপা জেতা। যে কারণে হয়তো গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এবার লিগ শিরোপা জয়ের দিকে পূর্ণ মনোযোগ।

‘ঘরোয়া ট্রফিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগ বা লা লিগা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমি বলতে চাচ্ছি না যে, চ্যাম্পিয়ন্স লিগ ভালো নয়। অবশ্যই এটির মর্যাদা আলাদা। তবে প্যালেসের বিপক্ষে সেই ম্যাচের পরও আমাদের হাতে মাদ্রিদের বিপক্ষে ভালো প্রস্তুতির নেয়ার আরও সময় থাকবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮ আর এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে গার্দিওলার ম্যানসিটি।

Tags: আর্সেনালইপিএলগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

Next Post

ঈদযাত্রায় ট্রেন ছাড়ছে বিলম্বে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়

Next Post
বিলম্বে ট্রেন ছাড়ায় যাত্রীরা বাসে অতিরিক্ত ভাড়া দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় ট্রেন ছাড়ছে বিলম্বে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়

ডোয়াইন জনসন, আমেরিকার জনপ্রিয় অভিনেতা ও প্রভাবশালী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনকে আর প্রেসিডেন্ট হিসেবে চান না ডোয়াইন জনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT