চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ‘জিততে’ চলেছে আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 20, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচের প্রতিক্রিয়া, মাঠে ক্লাবের সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুম শিরোপা জয়ের খুব কাছে গিয়েও শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে আর্সেনাল। গত মৌসুমের মতো এবারও ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে ওঠেনি মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন হতে না পারলেও গত দুই মৌসুমে দলটি অনেক উন্নতি হয়েছে। এতটুকুতেই সমর্থকদের সন্তুষ্ট হতে মানা আর্তেতার, লিগ শিরোপা জিততে সঠিক পথেই আছেন বলে জানিয়েছেন ৪২ বর্ষী কোচ।

এমিরেটস স্টেডিয়ামে রোববার রাতে এভারটনকে ২-১ গোলে হারিয়েও কোনো লাভ হলো না গানারদের। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নেয় ম্যনচেস্টার সিটি।

আর্সেনালের সামনেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে দুটি সমীকরণ সামনে ছিল। প্রথমত, তাদের এভারটনের বিপক্ষে জিততেই হবে। দ্বিতীয়ত, ম্যানসিটি হারতে হবে অথবা ড্র করতে হবে। ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে আর্সেনালই চ্যাম্পিয়ন হতো। তবে সব সমীকরণ উড়িয়ে চ্যাম্পিয়ন হয় সিটি।

তবুও হতাশ হচ্ছেন না আর্তেতা। সমর্থকদের সমর্থন চেয়ে বলেছেন, ‘এখন বিরতি ও ভাবনার সময়। এসবের প্রতিফলন নতুন মৌসুমে দেখাতে হবে। আমাদের সঙ্গে থেকে দয়া করে সমর্থন করে যান। দলটিকে অনুপ্রাণিত করতে থাকুন। তবে সন্তুষ্ট হওয়ার কথা বলছি না। কারণ আমরা এর চেয়ে আরও অনেক বেশি কিছু চাই। আমরা শিরোপা জিততে চলেছি।’

এমন আত্মবিশ্বাসের কারণ জানতে চাইলে আর্সেনাল কোচের ভাষ্য, ‘আমাদের যা করার প্রয়োজন সেটি যদি করি, তাহলে শিরোপার আরও কাছে চলে আসব। শেষ পর্যন্ত আমরা এটি জিতব। তবে সেটি কখন হবে, তা জানি না। আমরা নিজেদের সেরাটা দিতে থাকব এবং কাছাকাছি এগিয়ে যাব, শেষপর্যন্ত শিরোপা ধরা দেবেই।’

৯১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। তাদের চেয়ে কেবল ২ পয়েন্ট কম নিয়ে দুয়ে থেকে মৌসুম শেষ করেছে আর্সেনাল। যা লিগের ইতিহাসে ট্রফি জিততে না পারার ক্ষেত্রে পয়েন্টের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ। গত মৌসুম থেকে দলের প্রত্যাবর্তনে দল সঠিক পথে আছে বলেই মনে করছেন কোচ।

‘লক্ষ্যে পৌঁছাতে হলে কী করতে হবে, তা আমি জানি। শুধু এক মৌসুমের জন্য নয়, বাকিগুলোর জন্যও আমরা এগিয়ে আছি। সঠিক পথ, সঠিক যাত্রা এবং বিবর্তন এতো দ্রুত ঘটছে, যা সবাই দেখতে দেখতে পাচ্ছি, যা আগে দেখিনি। সুতরাং, আমাদের দাঁতে কামড় দিয়ে এগিয়ে যেতে হবে। সত্যিই আমরা আরও চাই।’

‘এভাবেই নিজেদের আরও ভালো করে তুলতে হবে। বন্ধুরা, এমন একটি মৌসুম শেষে নিজেদের জন্য দুঃখ অনুভব করতে পারি না। আমরা চেষ্টা করেছি, উন্নতি করছি। এটি আবারো একটি অবিশ্বাস্য মৌসুম ছিল। কিন্তু আমরা চ্যাম্পিয়ন নই এবং এটাই বাস্তবতা।’

Tags: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

দেশীয় সংস্কৃতি তুলে ধরে কানাডায় ফ্যাশন শো

Next Post

নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত

Next Post
নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ দিনের মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন, কে হবেন ভারপ্রাপ্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT