চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল কিনছেন ইলন মাস্ক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল ক্লাবের লোগো ও ইলন মাস্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শুরু থেকেই আলোচনা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। শুরুতে খবর চাউর হতে থাকলে খুব বেশি গুরুত্ব না পেলেও এবার ভালোভাবেই আলোচনায় এসেছে। কারণ ইলন মাস্কের বাবা এরল মাস্ক রেডিও সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন।

এরল মাস্ক জানান, ইংল্যান্ডের অন্যতম সফলতম ক্লাবটি কিনতে চান তার ছেলে ইলন মাস্ক। যদিও অ্যানফিল্ডের ক্লাবটির বর্তমান মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানিয়েছে।

এরল মাস্কের বক্তব্যের প্রেক্ষিতে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছে, টেসলা ও এক্সের মালিক লিভারপুলের আমেরিকান মালিকপক্ষের সঙ্গে এ ব্যাপারে কোনো যোগাযোগ করেননি। তারা জানিয়েছেন, রেডিওর সাক্ষাৎকারের প্রেক্ষিতে ক্লাব বিক্রির ব্যাপারে কথা বলার কোনো আগ্রহ নেই, কারণ এধরনের আলোচনার কোনো গুরুত্ব নেই।

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৪২৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০২৩ সালে ফেনওয়ে স্পোর্টস যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা ডাইনেস্টি ইকুইটির কাছে লিভারপুলের সামান্য পরিমাণ শেয়ার বিক্রি করেছিল।

তাই মাস্কের প্রচেষ্টায় খুব একটা কাজ হওয়ার সম্ভানা নেই। তবে কোনো লোভনীয় প্রস্তাব যদি দেয়া হয়, ইলন মাস্ককে কয়েক বছরের মাঝে লিভারপুল ফুটবল ক্লাবের মালিকানায় দেখলে অবাক হওয়ার কিছুও থাকবে না। কারণ এভাবে শুরু করেই সাবেক টুইটার কিনে বর্তমানে এক্স নামে পরিচালনা করছেন মাস্ক।

Tags: ইপিএলইলন মাস্কইংল্যান্ডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

খাগড়াছড়িতে সমলয়ে চাষাবাদ শুরু

Next Post

সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন ব্যবস্থাও পরিবর্তন হবে না

Next Post
রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণকারী নেতারা বৈঠকে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন ব্যবস্থাও পরিবর্তন হবে না

শহীদ মিনারে হাজারো জনতার গণসমাবেশ, বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ড: ৩ দফা দাবিতে শহীদ মিনারে হাজারো জনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT