চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যশস্য উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 22, জুলাই 2022
in পরিবেশ
A A
পরিবেশমন্ত্রী কৃষকদের জন্য সহায়তা প্রদান বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সরকার।

তিনি বলেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে, ভোজ্য তেল ও খাদ্যশস্য আমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এজন্য বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভোজ্য তেলের জন্য সরিষার চাষ করতে হবে। একই জমিতে এরপর নির্দিষ্ট ধান চাষ করতে হবে। এজন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কৃষি ও মৎস্য কর্মকর্তাগণ সরেজমিনে মাঠ পরিদর্শন পূর্বক খাদ্যশস্য ও মৎস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শুক্রবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা অনুদানের চেক, অসচ্ছল সংস্কৃতিসেবীর অনুকূলে কল্যাণ ভাতার চেক, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপের ফলে ইতোমধ্যে সয়াবিন তেলের দাম কমে এসেছে। এছাড়া বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তিনি সাময়িক এ সময়ের জন্য সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান।

মন্ত্রী বলেন, সকল সমস্যা সমাধান করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ, মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।

অনুষ্ঠানে অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি পরিবারকে আর্থিক অনুদান, ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন। কৃষি বিভাগের উদ্যোগে ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ২ জনকে সেলাই মেশিন প্রদান করেন।

এর পূর্বে মন্ত্রী জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলায় বন্যা পরবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

Previous Post

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অবস্থান ভালো রয়েছে: ওবায়দুল কাদের

Next Post

একঝাঁক তরুণদের নিয়ে ইমেল হকের প্রথম ওয়েব সিরিজ

Next Post
বাংলাদেশের সমুদ্র সৈকতে পর্যটকদের দলীয় ছবি, আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একঝাঁক তরুণদের নিয়ে ইমেল হকের প্রথম ওয়েব সিরিজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামে মাহমুদউল্লাহ, জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT