চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 30, আগস্ট 2026
in জনপদ, সিরাজগঞ্জ
A A
সিরাজগঞ্জে উদ্যোক্তা মিলনমেলায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা নদী ও চরকে ঘিরে পর্যটন, কৃষি এবং শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগিয়ে সিরাজগঞ্জকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গন্তব্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্যে ছিল এই আয়োজন।

শুক্রবার (২৮ আগস্ট) সিরাজগঞ্জে অনুষ্ঠিত ‘উদ্যোক্তা মিলনমেলা ২০২৬’-এ এসব সম্ভাবনা নিয়ে দিনব্যাপী আলোচনা করেন তারা। ‘স্মার্ট ট্যুরিজম ও উদ্যোক্তা সিরাজগঞ্জ’ ফেসবুক গ্রুপ আয়োজিত এ মিলনমেলায় জেলার শতাধিক উদ্যোক্তার পাশাপাশি ঢাকা থেকে আসা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে সহযোগিতা করে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও সিরাজগঞ্জ ইনফো ডটকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন।

মিলনমেলায় উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সিরাজগঞ্জের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সিরাজগঞ্জ ইকোনমিক জোন, কৃষি, শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়নে পারস্পরিক যোগাযোগ কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে মতবিনিময় হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন উদ্যোক্তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও সিরাজগঞ্জের শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরেন। স্থানীয় অর্থনীতিতে ইকোনমিক জোনের সম্ভাব্য ভূমিকার পাশাপাশি ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ নিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেন তিনি।

স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন আগত উদ্যোক্তাদের এবং অতিথিদের ধন্যবাদ জানান মিলনমেলায় অংশগ্রহণের জন্য। এই আয়োজনের ধারা ভবিষ্যতেও জারি থাকবে বলেও জানান তিনি।

চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর ও সিরাজগঞ্জ ইনফোর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল সাফি উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের কার্যকর নেটওয়ার্কিং ও যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঢাকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হলে সিরাজগঞ্জের ব্যবসায়িক সম্ভাবনাগুলো আরও দৃশ্যমান হবে।’

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না সিরাজগঞ্জের যমুনা নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরে নিজের ভ্রমণ ও পর্যটন বিষয়ে বিনিয়োগের অভিজ্ঞতা জানান। স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিনিয়োগকারীরা যমুনা নদীর পর্যটনে আগ্রহী হবেন বলে মন্তব্য করেন তিনি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং চেম্বারের সদস্য হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করেন। ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক বিশ্বাস তৈরির বিষয়ে পরামর্শ দেন। ভবিষ্যতে সিরাজগঞ্জের উদ্যোক্তাদের নিয়ে কাজ করার আশ্বাসও দেন তিনি।

প্রযুক্তি ও ব্যাংকিং সেবার সমন্বয়ে তৈরি বিভিন্ন সেবা নিয়ে কথা বলেন এডলজির দুই প্রতিষ্ঠাতা আরিফুর রহমান ও মিজানুর রহমান সোহেল। তারা সিরাজগঞ্জের উদ্যোক্তাদের বিশেষ মূল্যে এসব সেবা দেওয়ার কথা জানান।

সারাবাংলার নিউজ এডিটর ও ‘সমধারা’র সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ উদ্যোক্তাদের সফলতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরতে উন্নয়নমুখী প্রতিবেদন ও গণযোগাযোগের ওপর গুরুত্ব দেন। সোলার ব্যবসায়ী রাবাহ আল কায়েস শুভ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিকল্প বিদ্যুতের কথা জানান। এ বিষয়ে তিনি উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দেন।

চর ও আরবান এলাকায় সৌর বিদ্যুত বিষয়ে উদ্যোক্তা তৈরির বিষয়ে পরিকল্পনা শেয়ার করেন সানসনের প্রতিষ্ঠাতা রাহাব আল কায়েস শুভ।

সাংবাদিক নাজমুল ইসলাম এসএমই ঋণ ও উদ্যোক্তাদের প্রচারে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া ভিলেজ ভিশনের শরীফ খন্দকার, তরুণ ব্যবসায়ী জিল্লুর তালুকদার, চরকৃষি গবেষক সাইফুল ইসলামসহ স্থানীয় কয়েকজন উদ্যোক্তা বক্তব্য দেন।

আয়োজনে সিরাজগঞ্জ ইনফো ডটকমের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- কৃষিতে টুক্কু মোক্তার, পর্যটনে মো. আসলাম উদ্দিন, নারী উদ্যোক্তা হিসেবে ইফফাত সোলায়মান, শিক্ষা ও সামাজিক ব্যবসায় মো. শাহীন রেজা অপূর্ব, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মো. আবুল হোসেন এবং ইনোভেশনে ‘চরকৃষি দল’।


দিনব্যাপী আয়োজনে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক সেমিনার, যমুনায় নেটওয়ার্কিং ক্রুজ, ইকোপার্ক ভিজিট, ক্রীড়া প্রতিযোগিতা, স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে বিশেষ র‌্যাফেল ড্র, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।

উন্মুক্ত মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। সেখানে উদ্যোক্তা, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে সিরাজগঞ্জের ব্যবসা ও অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

Tags: উদ্যোক্তাবিনিয়োগকারীযমুনা নদীসিরাজগঞ্জ
Previous Post

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

Next Post

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

Next Post
মিয়ানমার সেনা বাহিনী প্যারেডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

ঢাকায় রিকশা ও অটোরিকশার চলাচল বন্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT