চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 02, আগস্ট 2026
in - সেমি লিড, পরিবেশ
A A
উপকূলীয় সহনশীলতা উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, উপকূলে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া না হলে এসব কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘সহনশীল উপকূলীয় বাংলাদেশের জন্য প্রকৃতিনির্ভর কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ’ শীর্ষক দুই দিনব্যাপী কারিগরি পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, “কনজারভেশন ইন্টারন্যাশনাল ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা দেশের অন্যান্য এলাকার মানুষের তুলনায় অনেকটাই ভিন্ন। জীবিকা নির্বাহের জন্য তাদের প্রতিনিয়ত প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে সংশ্লিষ্ট সবারই আগ্রহ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কীভাবে কার্যকর সমন্বয় নিশ্চিত করা যায়। উপকূলীয় অঞ্চলে অনেক বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। কিন্তু সবাই সমন্বিতভাবে কাজ করলেই কেবল এসব উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভার লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় প্রকৃতিনির্ভর সমাধান চিহ্নিত করা এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য অগ্রাধিকার এলাকা নির্ধারণ করা।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, উপকূলীয় সহনশীলতা বাড়াতে অর্থ, পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত কাঠামোর আওতায় কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক উদ্যোগের পরিবর্তে একটি অভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভূদৃশ্যভিত্তিক কার্যক্রম গ্রহণ করতে হবে, যেখানে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা সমন্বিতভাবে কাজ করবে।

কনজারভেশন ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সৌরভ মালহোত্রা বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সংরক্ষণ জলবায়ু ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব একেএম সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার ও মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল ওয়াহাব।

দুই দিনব্যাপী এই কর্মশালায় বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক তথ্য, মানচিত্র ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা এবং যেখানে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে সর্বোচ্চ ইতিবাচক প্রভাব তৈরি করা সম্ভব, সেসব এলাকা চিহ্নিত করবেন।

আলোচনার মাধ্যমে উপকূলীয় সহনশীলতা জোরদারে ম্যানগ্রোভ পুনরুদ্ধার, সুশাসন, পরিবীক্ষণ, নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

কর্মশালাটি ‘মাউন্টেনস টু ম্যানগ্রোভস’ আঞ্চলিক উদ্যোগের অংশ, যার আওতায় বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালে পাহাড়ি জলাধার থেকে উপকূলীয় ম্যানগ্রোভ পর্যন্ত আন্তঃসংযুক্ত প্রতিবেশব্যবস্থা সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রকৃতিনির্ভর সমাধান এগিয়ে নেওয়ার কাজ চলছে।

Tags: ফ্রেন্ডশিপমানচিত্র
Previous Post

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

Next Post

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

Next Post
আহত ব্যক্তিকে হাসপাতালে দেখছেন ডিএনসিসি প্রশাসক ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাবের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT