চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু বিশ্বকাপে নয়, ইতিহাসেই এমন ঘটনা প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুলি লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল সল্ট। ওমানের বাঁহাতি পেসার বিলাল খানের প্রথম বলটি এক্সট্রা কভারের উপর দিয়ে উড়িয়ে সীমানা পার করেন। পরের বলে কভারের উপর দিয়ে পাঠান। এতে লেখা হয়ে গেছে নতুন ইতিহাস। শুধু বিশ্বকাপে নয়, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কোনো ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারার এটাই প্রথম ঘটনা।

২০২৩ সালে স্পেনের বিপক্ষে ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল। সেই খেলায় স্পেনের আওয়াইস আহমেদও ইনিংসের প্রথম দুটি বৈধ ডেলিভারিতে ছক্কা মেরেছিলেন। কিন্তু সেদিন বোলার জোসেফ বারোজের করা ওভারের প্রথম ডেলিভারিটি ‘নো বল’ ছিল। সেজন্য আসলে দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারি বৈধ হিসেবে প্রথম ও দ্বিতীয় ডেলিভারি হয়ে যায়। সল্টের ক্ষেত্রে যা ভিন্ন, এবং ইতিহাসেই প্রথম।

ওমানকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে পাওয়া জয়ে নতুন কীর্তি গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে এটি সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। রানরেট অনেকখানি বাড়িয়ে নেয়ার ফলে টিকে থাকছে জস বাটলারের দলের সুপার এইটে যাওয়ার আশাও।

শুক্রবার অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়ানো বি-গ্রুপের খেলায় ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলে গুটিয়ে যায় ওমান। জিততে ইংলিশরা খেলেছে সবে ১৯ বল, ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে নোঙর করেছে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ডের পরিসংখ্যান অবশ্য চোখ কপালে ওঠার মতোই। ইতিহাসটা জানতে আবারো ২০২৩ সালে স্পেনের ও ইসলে অব ম্যানের সেই ম্যাচের স্কোরবোর্ডে তাকাতে হবে। ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল।

Tags: ইংল্যান্ড২৪ওমান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্পেন
Previous Post

২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মিনায়

Next Post

সিকিমে ভারী বর্ষণ ও ভূমিধসে ৬ জনের মৃত্যু

Next Post
সিকিমে ভারী বর্ষণে ভূমিধসের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকিমে ভারী বর্ষণ ও ভূমিধসে ৬ জনের মৃত্যু

বৃহৎ সংখ্যক মুসল্লি হজের আনুষ্ঠানিকতা শুরু করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার শুরু হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT