চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৬৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 23, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট মাঠে ব্যাট হাতে অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে প্রথম ইনিংসে পাহাড়সম রান করেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি, বেন ডাকেট ও ওলি পোপের সেঞ্চুরিতে ৫৬৫ রানের সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। রেকর্ড বইয়ে নাম লেখিয়েছেন ৩৪ বর্ষী রুট।

ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৫৬৫ রানে পৌঁছে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বেন স্টোকস।

ব্যাটে নেমে শুরুটা দারুণ করেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ওপেনিং জুটিতে আসে ২৩১ রান। দুজনে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ২০ চার ও ২ ছয়ে ১৩৪ বলে ১৪০ রান আসে ডাকেটের ব্যাটে এবং ১৪ চারে ১৭১ বলে ১২৪ রান করেন ক্রলি। ৪৪ বলে ৩৪ রান করে ফিরে যান রুট। তাতে রেকর্ড বইয়ে নাম লেখান।  টেস্টে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন রুট। এই ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করার রেকর্ড এখন তার দখলে।

১৫৩টি টেস্ট খেলে মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে গেছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতের শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন তালিকায় রুটের আগে।

তবে ইনিংসের হিসাবে পিছিয়ে আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩ হাজার রান ছুঁয়েছেন। টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান ছুঁলেন ৩৪ বর্ষী রুট।

ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা ওলি পোপকে ফেরান তানাকা চিওয়াঙ্গা। ২৪ চার ও ২ ছক্কায় ১৬৬ বলে ১৭১ রান করেন পোপ। এরপর হ্যারি ব্রুকের (৫৮) ক্যামিতে ৫৬৫ রানে যায় ইংলিশরা।

জিম্বাবুয়ের হয়ে ২৪.৩ ওভারে ১৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ব্লেসিং মুজারাবানি।

Tags: ইংল্যান্ডজিম্বাবুয়েজো রুটপোপলিড স্পোর্টস
Previous Post

বাজেটের অংক মেলাতে কঠিন চ‍্যালেঞ্জের মুখে অর্থ উপদেষ্টা

Next Post

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

Next Post
অধ্যাপক ইউনূসের পদত্যাগের বিষয়ে আলোচনা ও মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ইউনূস 'পদত্যাগের বিষয়ে ভাবছেন': নাহিদ ইসলাম

পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার নতুন কমিটি গঠন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা'র কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT