চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকেটের সেঞ্চুরিতে ইংলিশদের জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংলিশ ক্রিকেটার ডকেটের সেঞ্চুরি উদযাপন, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে চারশতাধিক রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বেন ডাকেট। পেয়েছেন সেঞ্চুরিও। বাঁহাতি ওপেনার ব্যাটিং প্রদর্শনীতে দ্বিতীয় দিন শেষে শক্ত ভিত পেয়েছে ইংল্যান্ড।

রাজকোট টেস্টের দ্বিতীয় দিন পাঁচ উইকেট হাতে রেখে ৩২৬ রানে ব্যাটে নেমে ৪৪৫ রানে থামে ভারত। দিন শেষে ২ উইকেটে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তৃতীয় দিন বেন ডাকেট ১৩৩ রানে ও জো রুট ৯ রানে ব্যাটে নামবেন।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ডাকেট। ৮৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি এটি। এরআগে ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক ছুঁয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচ। ১১৮ বলে ১৩৩ রানে অপরাজিত ডাকেটের ইনিংসে রয়েছে ২১টি চার ও দুটি ছক্কা।

দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার। তার আগে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় দিন ৪৫ ওভার ব্যাটিং করে ভারত। ১১৯ রান যোগ করে তারা। দিনের শুরুতে পরপর দুই ওভারে ২ ব্যাটারকে হারায় ভারত। কুলদীপ যাদবকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। জো রুটকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রবীন্দ্র জাদেজা। ৯ চার ও ২ ছক্কায় ২২৫ বলে ১১২ রানে ফিরে যান।

এরপর ইংলিশ বোলারদের ভোগায় অশ্বিন ও জুরেলের জুটি। অষ্টম উইকেটে ১৭৫ বলে ৭৭ রানের জুটি গড়েন দুজন। অভিষেকে সামর্থ্যের ঝলক দেখিয়ে ১০৪ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪৬ রান করেন ধ্রুব জুরেল। পরে শেষ উইকেট জুটিতে দুই পেসার জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ ৩০ রান যোগ করেন। ২৮ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৬ রান করেন বুমরাহ।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের মার্ক উড চারটি, রেহান আহমেদ দুটি, জেমস অ্যান্ডারসন, জো রুট এবং টম হার্টলি একটি করে উইকেট নেন।

স্কোরবোর্ডে ৫ রান নিয়েই প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। অশ্বিন ব্যাটিংয়ের সময় পিচের গুরুত্বপূর্ণ অংশ মাঝখান দিয়ে ভারতীয় ব্যাটারদের দৌড়ানোর কারণে জরিমানা করা হয়। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের ১০১.৩ ওভারে ঘটে জরিমানার ঘটনা।

ব্যাটে নেমে দেখে শুনেই শুরু করেন জ্যাক ক্রলি। অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করে ডাকেট। ৩৯ বলে ফিফটি পুর্ণ করেন ডাকেট।

ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে ক্রলিকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। ২৮ বলে ১৫ রান করে ফিরে যান ইংলিশ ওপেনার। দ্বিতীয় উইকেটে অলিভার পোপের সঙ্গে পঞ্চাশোর্ধ জুটি গড়েন ডাকেট। সেঞ্চুরিও পূর্ণ করে নেন। ৮৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিলে ১৯টি চার ও একটি ছক্কার মার।

১৮২ রানে পোপকে ফিরিয়ে ১০২ বলে ৯৩ রানের জুটি ভাঙেন সিরাজ। ৫৫ বলে ৩৯ রান করেন এই পোপ। পরে জো রুটকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন ডাকেট।

Tags: অশ্বিনইংল্যান্ডউডজাদেজাডাকেটভারতভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

স্পন্সরে টাকার অঙ্ক কমেছে বিসিবির

Next Post

সবার আগে প্লে-অফে সাকিবের রংপুর

Next Post
রংপুরের ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার আগে প্লে-অফে সাকিবের রংপুর

বাংলাদেশের বিভিন্ন সংগীতশিল্পী ও সংগীতজ্ঞের পরিবেশনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT