চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের রেকর্ড গড়া জয়ের নায়ক হোপের অনুপ্রেরণা ধোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 04, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে উইন্ডিজের অধিনায়ক শেই হোপ ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্য নির্ভর দলকে নেতৃত্ব দেয়া নিয়ে উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় স্কোরই পেয়েছিল ইংল্যান্ড। তবে সফরকারীদের জয়ের আশায় বালি ছিটিয়ে ক্যারিবীয়দের রেকর্ড জয়ের নায়ক শাই হোপ। ম্যাচ শেষে তিনি শোনালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথা।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৫০ ওভারে ৩২৫ রানে অলআউট হয়। বড় লক্ষ্য তাড়ায় ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ। ঘরের মাঠে ৩২৬ স্কোরটি ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রান তাড়ায় জয়ের রেকর্ড। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে পরে ব্যাটিংয়ে নেমে ৩০১ রান করে জয়টি লক্ষ্য তাড়ায় আগের রেকর্ড ছিল।

ক্যারিবীয় অধিনায়ক ৮৩ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নেন। ম্যাচ শেষে ধোনির কাছ থেকে কীভাবে অনুপ্রেরণা পাওয়ার স্মৃতিচারণ করেন।

‘খুব বিখ্যাত একজন ব্যক্তি, এমএস ধোনির সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, আপনার যতটা মনে হয় সেই ধারণার চেয়ে হাতে সময় বেশি থাকে। যত দিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছি, ওই একটা ব্যাপার আমার সঙ্গে থেকে গেছে। যেকোনো অবস্থা থেকে দলকে জেতানোর বিশ্বাস আমার আছে।’

‘লক্ষ্য যাই হোক, আমাদের সেটা তাড়া করতে হবে। আপনি যদি জিততে চান, তাহলে শুধু প্রতিপক্ষকে ১৫০ বা ১৬০ রানে অলআউট করে দিয়েই জিততে পারবেন না। যেকোনো অবস্থানে থেকেই আমাদের জিততে হবে। ড্রেসিংরুমে এই বিশ্বাস থাকতেই হবে। যাই ঘটুক না কেন, আমি এমন অবস্থাই তৈরি করতে চাইব।’

ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ১১তম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন হোপ। ১১৪ ইনিংস খেলে কিংবদন্তি ভিভ রিচার্ডস এবং বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনি এ কীর্তি গড়েন। সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচ হাজার রান করেছিলেন বাবর আজম, খেলেছিলেন ৯৭ ইনিংস। হাশিম আমলার খেলেন ১০১টি ইনিংস।

Tags: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টসহোপ
Previous Post

রাজীব-প্রিয়াংকার কণ্ঠে বিজয়ের গান 

Next Post

Soil and water: Asia-Pacific’s bread and butter

Next Post
খোলা জলাশয়ে সবজি চাষের জন্য তৈরি জলাধার ও কৃষি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

Soil and water: Asia-Pacific’s bread and butter

আমানের জামিন না মঞ্জুর, লিভ-টু-আপিলের শুনানি রোববার. Channel i News - চ্যানেল আই নিউজ

আমানের জামিন হয়নি, লিভ-টু-আপিল শুনানি রোববার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT