চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে স্বস্তি খোঁজার চেষ্টায় অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 08, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন ইংলিশ পেসার জেসম অ্যান্ডারসন। ক্যারিয়ারের শেষবেলায় নেই কোনো আক্ষেপ বরং অবসর নিয়ে স্বস্তিতেই থাকবেন ৪১ বর্ষী ক্রিকেটার।

২১ বছর আগে লর্ডসে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। সেই মাঠেই ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের শেষ হতে চলেছে এই তারকার। দিনটি নিঃসন্দেহে আবেগপূর্ণ হবে ডানহাতি পেসারের। অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারে প্রাপ্তির ভান্ডার পরিপূর্ণ। অবসরের এক সপ্তাহ আগেও কাউন্টিতে করেছেন দুর্দান্ত বোলিং। নিয়েছেন সাত উইকেট।

অবসর নিয়ে আবেগী না হয়ে অ্যান্ডারসন মনোযোগ দিতে চান খেলায়। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি বিদায় নিয়ে খুব বেশি ভাবছি না, কোনো প্রকার চিন্তা না করার চেষ্টা করছি। আমি খেলাধুলায় আপাতত মনোযোগ দেয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় বিষয় হলো, এই সপ্তাহে ভালো খেলতে চাই, ভালো বোলিং করতে চাই এবং জয় পেতে চাই। এখন শুধুই এদিকে লক্ষ্য। আমি নিশ্চিত আবেগ দিয়ে ভাবলে সপ্তাহটা অন্য রকম হয়ে যেতে পারে। যে কারণে আপ্লুত না হয়ে নিজের খেলার দিকে মনোযোগ দেয়ার চেষ্টা করছি।’

পরের অ্যাশেজ সিরিজ খেলে অবসরের ভাবনায় গেলে ভালো হতো কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এ ধরণের প্রশ্নের উত্তর এককথায় দেয়া কঠিন। আপনি কখনই জানেন না ভবিষ্যতে কী ঘটতে চলেছে। এটি এখনও ১৮ মাস দূরে অবস্থান করছে, যা দীর্ঘ সময়। আমি ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানাই। তারা কীভাবে দলকে সামনে নিয়ে যেতে চায় সেটি পুরোপুরি উপলব্ধি করতে পারছি।

‘এটা বলা সত্যিই অসম্ভব (অ্যাশেজ সিরিজে খেলা)। গত অ্যাশেজের আগেও আমি ভাবিনি খেলতে পারব। কারণ তখন থেকেই বয়সের একটি ব্যাপার কাজ করছিল। আসলে গত কয়েকমাস ধরে এই বিষয়ে ভেবেছি এবং অবসরের মধ্য দিয়ে স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সামনের দিন নিয়ে আমি খুব রোমাঞ্চিত।’

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় অ্যান্ডারসনের। পরের বছর লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডানহাতি পেসারের। সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। ১৮৭টি টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

সাদা পোশাকে এই ইংলিশ পেসারের উপরে আছেন কেবল দুজন বোলার-মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। ব্যাট হাতে এই ফরম্যাটে এক ফিফটির পাশাপাশি ১৩৫৩ রান করেছেন অ্যান্ডারসন।

সাদা বলের ক্রিকেটে অনেক আগেই মাঠে নেমেছিলেন অ্যান্ডারসন। ২০১৫ সালের মার্চে সিডনিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন এই পেসার। শেষ টি-টুয়েন্টিতে নেমেছিলেন আরও ছয় বছর আগে, ২০০৯ সালের নভেম্বরে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে।

১৯৪ ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৮ উইকেট শিকার করেছেন কিংবদন্তি পেসার।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজটেস্ট সিরিজলিড স্পোর্টস
Previous Post

পিএসসি’র প্রশ্নফাঁস: উপ-পরিচালক ও সেই ড্রাইভারসহ ১৭ জন গ্রেপ্তার

Next Post

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশের দুটি দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ভারতের জন্য প্রস্তুত, সবাই একত্রে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশের দুটি দল

বাংলাদেশ ব্যাংকের ভবন ও লোগো, অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT